1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
নিয়োগ হবে ব্যাংক এশিয়ায়, আবেদন শুরু ৫ নভেম্বর থেকে সিলেটে তাওহীদ হৃদয়ের ডাবল সেঞ্চুরি ভেঙে গেল টেস্ট ক্রিকেটের বহু রেকর্ড প্রধানমন্ত্রীর হাত থেকে সম্মাননা পেলেন শেরপুরের গ্রাম পুলিশ মজনু মিয়া কার্যালয়ের সামনে বিএনপি কর্মীদের ওপর আ. লীগের হামলা, আহত ৫ সংকটাপন্ন বেসরকারি ব্যাংকে বিপিসির ৪,৮১৩ কোটি টাকা আমানত, অনিয়ম তদন্তে কমিটি হৃদয়ের ডাবল সেঞ্চুরিতে তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ বরিশালে উপমহাদেশের বৃহত্তম শ্মশান দীপাবলি উৎসব উদযাপিত রাতে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ, ফ্রিতে যেভাবে দেখবেন খেলা শ্রীলঙ্কাকে হারিয়ে সেমিফাইনালের লড়াইয়ে বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির পদে পরিবর্তন, দায়িত্বে হাফিজ উল্লাহ

প্রধানমন্ত্রীর প্রেস সচিবের কাছে সাংবাদিকদের স্মারকলিপি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ জুন, ২০১২
  • ১৩৮ Time View

পুলিশি বাধার মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব আবুল কালাম আজাদের কাছে স্মারকলিপি দিয়েছেন সাংবাদিকরা।

সুপ্রিম কোর্টের সামনে সাংবাদিকদের পদযাত্রায় পুলিশ বাধা দেওয়ার পর তারা সেখানেই বসে পড়েন। এসময় সেখানে হাজির হন প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ।

তিনি সাংবাদিকদের দাবি সংবলিত স্মারকলিপি প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস দেন। এরপর সাংবাদিক নেতারা আবুল কালাম আজাদের কাছে স্মারকলিপি তুলে দেন এবং সুপ্রিম কোর্টের সামনে সমাবেশ করেন।

প্রেস সচিব আবুল কালাম আজাদ সমাবেশে রক্তব্য রেখে বলেন, ‘প্রধানমন্ত্রী আপনাদের কাছে আমাকে পাঠিয়েছেন। তিনি নিজে সাংবাদিক বান্ধব। আপনাদের দাবি-দাওয়া তিনি বিবেচনায় রাখবেন।’

এ রিপোর্ট লেখা পর্যন্ত সোমবার বেলা ১টা ২৫ মিনিটে সাংবাদিক নেতারা বক্তব্য দিচ্ছিলেন।

পদযাত্রার শুরুতে সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরী বলেন, ‘মাহফুজুর রহমানের অন্যায় কর্মকাণ্ডের প্রতিবাদ জানাতে এবং সাগর-রুনিসহ সব সাংবাদিক হত্যার বিচারের দাবিতে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পদযাত্রা শুরু করেছি। কিন্তু প্রধানমন্ত্রীর প্রেস সচিব আমাদের কাছে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রীর কাছে স্মরকলিপি পৌঁছে দেওয়ার আশ্বাস দেওয়ার পরিপ্রেক্ষিতে আমরা অগ্রসর হচ্ছি না।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ