1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বাড়াতে কী উদ্যোগ বাংলাদেশের? গোপালগঞ্জে সহিংসতা: সাবেক স্বাস্থ্যসচিব, আওয়ামী লীগ নেতাসহ ৯৭ জনের ব্যাংক হিসাব ‘অবরুদ্ধ’ পদ্মা ব্যাংকে ‘আপাতত’ প্রশাসক বসাবে না বাংলাদেশ ব্যাংক চাঁদা দাবির পর বন্ধ রেস্তোরাঁ খুলল পুলিশ পাহারায়, কয়েক ঘণ্টার মধ্যে গুলি ‘তোর দোকানে গুলি করেছি, এখন তোকে করব’ খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনারসহ ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে বদলি যার সংঘর্ষে প্রাণ হারিয়েছিলেন মিগেল, ৩ সপ্তাহ পর অনুশীলনে সেই গোলরক্ষক খুলনা-ঢাকা রুটে চালু হচ্ছে বিরতিহীন ট্রেন পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিলো কেন্দ্রীয় ব্যাংক আওয়ামী সরকার ৩৫ বিলিয়ন ডলার অর্থ পাচার করেছে: শিক্ষামন্ত্রী

প্রধানমন্ত্রীর কাছ থেকে ২ লাখ টাকার চেক নিল মেঘ

Reporter Name
  • Update Time : সোমবার, ২ জুলাই, ২০১২
  • ১৫৮ Time View

বিভিন্ন ঘটনায় নিহত ১৩ সাংবাদিকের পরিবারের সদস্যদের হাতে সরকারের পক্ষ থেকে অর্থ সহায়তার চেক তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী, যার মধ্যে সাগর-রুনির একমাত্র সন্তান মেঘও ছিল।

রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ে ১৩ জন নিহত সাংবাদিকের পাশাপাশি অসুস্থ ৪৮ জন সাংবাদিককেও সহায়তার চেক তুলে দেন শেখ হাসিনা।

তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে সাংবাদিক পরিবারগুলোকে এই সহায়তা দেওয়া হয়। নিহত সাংবাদিকদের পরিবারের সদস্যরা পেয়েছেন দুই লাখ টাকা এবং আহত ও অসুস্থ সাংবাদিকদের দেওয়া হয়েছে ৫০ হাজার টাকা।

বাবা-মা দুজন সাংবাদিক হওয়ায় চার লাখ টাকার চেক পেয়েছেন মাহির সারওয়ার মেঘ। মেঘের হাতে চেক তুলে দেওয়ার সময় তার মাথায় হাত বুলিয়ে দেন শেখ হাসিনা।

দাদি ও নানিকে নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়েছিল ছয় বছর পূর্ণ হওয়ার আগেই বাবা-মাকে হারানো মেঘ।

প্রধানমন্ত্রীর কাছ থেকে দুই লাখ টাকার চেক নেন নিহত পথিক সাহা, বিভাষ চন্দ্র সাহা, শহীদুজ্জামান টিটো, শফিকুল ইসলাম মিঠু, ফরিদপুরের গৌতম দাস, খুলনার মানিক চন্দ্র সাহা, হারুনর রশীদ খোকন ও শেখ বেলালউদ্দিন, বগুড়ার দীপংকর চক্রবর্তী, যশোরের শামছুর রহমান ও জামাল উদ্দিনের পরিবারের সদস্যরা।

চেক প্রদান শেষে প্রধানমন্ত্রী বলেন, “আমি খুব মর্মাহত। এখানে অনেকে আমার সঙ্গে বিভিন্ন ট্যুরেও গেছেন। এখন চিকিৎসা করাতে পারছেন না।”

অসুস্থ সাংবাদিকদের আরো উন্নত চিকিৎসার দায়িত্ব নিজের কাঁধে নিয়ে প্রধানমন্ত্রী সাংবাদিক নেতাদের উদ্দেশ্যে বলেন, “খবর পেলে ব্যবস্থা নেওয়া কঠিন কিছু নয়।”

নিহত সাংবাদিকদের সন্তানদের শিক্ষার বিষয়ে শেখ হাসিনা বলেন, “প্রধানমন্ত্রী থাকি, আর না থাকি। এই সাহায্য আমরা করব।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ