1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
শিরোনামঃ
ঢাকা রিপোর্টার্স ইউনিটির ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে আরটিভি হজের খরচের অর্থ সৌদিতে পাঠানোর নিয়ম জানাল বাংলাদেশ ব্যাংক যার সঙ্গে সংঘর্ষে ফুটবলারের মৃত্যু, কেমন আছেন সেই গোলরক্ষক? ‘বাংলা এআই’ তৈরিতে এডিবির কাছে ২৫০ মিলিয়ন ডলার চেয়েছে বাংলাদেশ জুলাই যোদ্ধার স্বীকৃতি পেতে আবেদন করতে পারবেন চব্বিশের আহতরা মেসি-রোনালদোহীন নতুন যুগে চোখ রাখবেন যেসব ম্যাচে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের লক্ষ্যে ভারতের বিরুদ্ধে দল ঘোষণা নিউজিল্যান্ডের চাকরির সুযোগ ব্র্যাক ব্যাংকে, আবেদন অনলাইনে ঝিনাইদহে ৪২০ বস্তা টিএসপি সারবোঝাই ট্রাক আটক ঢাকাসহ ১৫ জেলায় তীব্র বজ্রবৃষ্টির আশঙ্কা

কারা ফটকে গ্রেফতার চার নেতা জেলহাজতে

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ জুন, ২০১২
  • ১৯৬ Time View

হরতালে গাড়ি পোড়ানোর মামলায় জামিনে মুক্তির প্রাক্কালে কারাফটক থেকে গ্রেফতার বিএনপির তিন সহযোগী সংগঠনের চার নেতাকে জেল হাজতে পাঠিয়েছেন আদালত।

এ চার নেতা হলেন— স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল, সা‍ধারণ সম্পাদক শরাফত আলী সপু, যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল আলম নীরব ও ছাত্রদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু।

দীর্ঘ ২৮ দিন কারাভোগের পর বৃহস্পতিবার রাতে তাদের কাশিমপুর কারাগারের হাই সিকিউরিটি সেল থেকে মুক্তি দেওয়ার পরপরই আবার গ্রেফতার করে পুলিশ। থিলগাঁও থানায় একটি গাড়ি পোড়ানো মামলায় তাদের আটক দেখানো হয়।

শুক্রবার বিকেলে ৪টায় এই চার নেতাকে ঢাকা মহানগর হাকিম হারুনুর রশিদের আদালতে হাজির করা হয়। এ সময় খিলগাঁও থানা পুলিশ গাড়ি পোড়ানো মামলায় তাদের ১০ দিনের রিমান্ড চায়। দুই পক্ষের শুনানি শেষে আদালত আগামী ২০ জুন শুনানির পরবর্তী দিন ধার্য করেন। আদালত পরে তাদের জেল হাজতে নেওয়ার নির্দেশ দেন। আদালতের নির্দেশে তাদের ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

বিএনপি নেতা ইলিয়াস আলী নিখোঁজের প্রতিবাদে গত ২৯ এপ্রিল হরতালের সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গাড়ি পোড়ানো ও সচিবালয়ে ককটেল বিস্ফোরণ মামল‍ায় গত ১৬ মে এ‌ই চারজনসহ ১৮ দলীয় জোটের শীর্ষ নেতারা নিম্ন আদালতে গেলে আদালত তাদের জেল হাজতে পাঠান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ