1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
আন্তর্জাতিক

কাশ্মিরে দুই ভারতীয় সেনা নিহত

কাশ্মিরে সন্ত্রাসীদের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই ভারতীয় সেনা নিহত হয়েছেন। দক্ষিণাঞ্চলীয় কুলগাম জেলায় দশ ঘণ্টা ধরে চলা ওই বন্দুকযুদ্ধে চার সন্ত্রাসী এবং এক বেসামরিক নাগরিকও নিহত হয়েছে। অপরদিকে জনতার ভিড়ে পুলিশের

বিস্তারিত...

মোদি-মমতার দ্বন্দ্বেই আটকে আছে তিস্তা চুক্তি

পশ্চিমবঙ্গকে কেন্দ্র করে বাংলাদেশ এবং ভারতের মধ্যে সম্পর্ক ভালোর দিকেই যাচ্ছে। তবে পশ্চিমবঙ্গের জন্য এটা ভালো সময় নয়। কেননা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর সঙ্গে দীর্ঘদিন ধরেই কেন্দ্রীয় সরকারের বিরোধ রয়েছে।

বিস্তারিত...

দ্রুত মেশিন রিডাবল পাসপোর্ট (এআরপি) পৌঁছে দিতে মালয়েশিয়ার সমুদ্র বন্দর মালাক্কায় চলছে ফিঙ্গার প্রিন্ট ও পাসপোর্ট বিতরণ। দুই দিনব্যাপী মোবাইল ক্যাম্পের এ কার্যক্রম আজ বিকেলে শেষ হবে। শনিবার স্থানীয় সময় সকাল ১০টায় মালয়েশিয়ায় নিযুক্ত রাষ্ট্রদূত মো. শহিদুল ইসলাম ফিঙ্গার প্রিন্ট ও পাসপোর্ট বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় তিনি জানান, প্রবাসীদের সেবা প্রদানে দূতাবাসের এ মোবাইল টিম নিরন্তর কাজ করছে। মালয়েশিয়ার প্রত্যেকটি প্রদেশে ছড়িয়ে থাকা বাংলাদেশি শ্রমিকদের হাতে ডিজিটাল পাসপোর্ট পৌঁছে দিতেই এ প্রচেষ্টা। মালাক্কায় কর্মরত শ্রমিক ও কমিউনিটি নেতাদের বিভিন্ন প্রশ্নের উওরে রাষ্ট্রদূত বলেন, বর্তমানে বাংলাদেশ মালয়েশিয়ার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক অত্যন্ত চমৎকার। বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অসাধারণ কূটনৈতিক দক্ষতার ফলশ্রুতিতে দু’দেশের সম্পর্কের ক্ষেত্রে নতুন দিগন্তের উম্মেষ ঘটেছে। শহিদুল ইসলাম আরো জানান, মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর টেলিফোনে আলাপের পরিপ্রেক্ষিতে মালয়েশিয়া সরকার বিদেশি কর্মীদের জন্য সাময়িক ওয়ার্ক পারমিট ইস্যুর ঘোষণা দিয়েছে। মালয়েশিয়ায় অবস্থানরত প্রায় তিন লাখ ৫০ হাজার বাংলাদেশি কর্মী সেদেশেই কাজের সুযোগ পাবে। তা না হলে বাংলাদেশি কর্মীদের দেশে ফিরে আসতে হতো। তিনি অবৈধ শ্রমিকদের উদ্দেশে বলেন, সুযোগ বারবার আসেনা। এ সুযোগ হাত ছাড়া না করে দ্রুত বৈধ হওয়ার আহবান জানান তিনি। malayasia মোবাইল ক্যাম্পে বাংলাদেশিদের আবেদন জমা দেয়া এবং ডিজিটাল পাসপোর্ট বিতরণকালে উপস্থিত ছিলেন কাউন্সিলার (শ্রম) মো. সায়েদুল ইসলাম, ফার্ষ্ট সেক্রেটারি এম এসকে শাহীন, পাসপোর্ট-ভিসা শাখার ফার্ষ্ট সেক্রেটারি মো. মশিউর রহমান। এছাড়া মোবাইল টিমে রয়েছেন দূতাবাসের পাসপোর্ট শাখার অফিস সহকারী সুশান্ত সরকার ও প্রশাসনিক কর্মকর্তা মো: তারিক আহমেদ। মশিউর রহমান জানান, ঘোষিত ওয়ানস্টপ সার্ভিসের অংশ হিসেবে বিভিন্ন প্রদেশে মোবাইল টিমের মাধ্যমে পাসপোর্ট বিতরণ ও নতুন আবেদন নেয়া হচ্ছে। তিনি জানান, আগত প্রবাসীদের একদিনের মধ্যেই জন্মনিবন্ধন জমা নেয়া, ফিঙ্গার প্রিন্ট গ্রহণ ও ছবি তোলার কাজ সম্পন্ন করার ব্যবস্থা করা হয়েছে। কেউ যেন এমআরপির আওতার বাইরে না থাকেন সে জন্য এ ক্যাম্পিং। দূতাবাসের শ্রম শাখার কাউন্সিলর সায়েদুল ইসলাম বলেন, মালয়েশিয়ায় কর্মরত প্রবাসীদের সব ধরনের সেবা দিতে প্রত্যেকটি প্রদেশে মোবাইল ক্যাম্পিং এর মাধ্যমে সেবা দেয়া হচ্ছে। তিনি বলেন, শ্রমিকদের যত সমস্যা থাকুকনা কেন তা সমাধানের নিরন্তর চেষ্টা করা হচ্ছে। ফার্স্ট সেক্রেটারি এমএস কে শাহীন জানান, মোবাইল ক্যাম্পিংয়ের মাধ্যমে মালয়েশিয়ার প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে থাকা সব প্রবাসীর হাতে এমআরপি পৌঁছে দেয়ার প্রচেষ্টা অনেক দিনের। তিনি আরো বলেন, দূতাবাসের অক্লান্ত প্রচেষ্টায় প্রায় এক লাখ ৪০ হাজার অবৈধ শ্রমিক বৈধতার আওতায় এসেছেন। এক মাসের মধ্যেই গ্রাহকের হাতে এমআরপি পাসপোর্ট দেয়ার চেষ্টা করছে দূতাবাস। প্রবাসী বাংলাদেশিরা জানান, দূতাবাস কর্মকর্তাদের আন্তরিকতা ও হাইকমিশনার মো. শহিদুল ইসলামের নির্দেশনার কারনেই সমুদ্র বন্দর মালাক্কায় তারা সহজেই মেশিন রিডাবল পাসপোর্ট করতে পারছেন।

বান্দরবানের রুমা এবং লামা উপজেলায় প্রাকৃতিক ভারসাম্য রক্ষার্থে অবৈধভাবে পাথর উত্তোলন বন্ধের নির্দেশ দিয়েছে জেলা পরিষদ। রোববার সকালে বান্দরবান জেলা প্রশাসক মিলানায়তনে আইন-শৃঙ্খলা বিষয়ক এক সভায় এই নির্দেশনা দেয়া হয়।

বিস্তারিত...

মালয়েশিয়ায় প্রবাসীদের জন্য মোবাইল ক্যাম্পিং উদ্বোধন

দ্রুত মেশিন রিডাবল পাসপোর্ট (এআরপি) পৌঁছে দিতে মালয়েশিয়ার সমুদ্র বন্দর মালাক্কায় চলছে ফিঙ্গার প্রিন্ট ও পাসপোর্ট বিতরণ। দুই দিনব্যাপী মোবাইল ক্যাম্পের এ কার্যক্রম আজ বিকেলে শেষ হবে। শনিবার স্থানীয় সময়

বিস্তারিত...

কাশ্মিরে গোলাগুলিতে ৪ সেনা ও তিন জঙ্গি নিহত

ভারতের দক্ষিণ কাশ্মিরের কুলগাঁওয়ে নিরাপত্তাবাহিনীর সঙ্গে গোলাগুলিতে চার জঙ্গি ও তিন সেনা নিহত হয়েছে। রোববার সকালের দিকে সেনাবাহিনী ও জঙ্গিদের লড়াইয়ে আরো অন্তত তিন সেনা আহত হয়েছে। ভারতীয় গণমাধ্যমের খবরে

বিস্তারিত...

মালয়েশিয়ায় শ্রমিক যাওয়া শুরু যেকোনো দিন

মালয়েশিয়ায় শ্রমিক রফতানি শুরু হবে যেকোনো দিন। ইতোমধ্যে অনলাইন কার্যক্রম শুরু হয়েছে। রোববার  জার্নালিস্ট ফোরাম অন মাইগ্রেশনের (জেএফএম) নবনির্বাচিত কমিটির নেতারা মন্ত্রণালয়ের নিজ দফতরে ধন্যবাদ প্রদানকালে একথা বলেন প্রবাসী কল্যাণ 

বিস্তারিত...

জাকির নায়েকের বক্তৃতা শুনে ভারতীয় শিক্ষার্থীর ইসলাম গ্রহণ

মালয়েশিয়ায় এক পিএইচডি শিক্ষার্থী জাকির নায়েকের বক্তৃতা শুনেই ইসলাম গ্রহণ করেছেন। ভারতীয় ওই শিক্ষার্থী হিন্দু ধর্মের অনুসারী ছিলেন। ইউনিভার্সিটি মালয়েশিয়া পারলিসে (ইউনিম্যাপ) জাকির নায়েক বক্তৃতা দিচ্ছিলেন। সে সময় জাকির নায়েকের

বিস্তারিত...

বাগদাদের গ্রীন জোনে রকেট হামলা

ইরাকের রাজধানী বাগদাদের কড়া নিরাপত্তাবেষ্টিত গ্রীন জোনে কয়েকটি রকেট হামলা চালানো হয়েছে। একটি বিক্ষোভ চলাকালে সংঘর্ষের কয়েক ঘন্টা পর এ হামলা চালানো হয়। সংঘর্ষে অন্তত পাঁচ জন নিহত হয়েছে। গ্রীন

বিস্তারিত...

ফের ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উ. কোরিয়া

উত্তর কোরিয়া রোববার ফের একটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী এ কথা জানিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেয়ার পর এই প্রথমবারের মত উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র পরীক্ষা

বিস্তারিত...

মদিনায় সন্ত্রাসী সন্দেহে ১০ জন আটক

সৌদি আরবের মদিনা এবং জেদ্দা থেকে সন্ত্রাসী সন্দেহে ১০ জনকে আটক করা হয়েছে। শনিবার ওই সন্দেহভাজনদের আটক করা হয়। খবর সৌদি গ্যাজেটের। আটককৃতদের কাছ থেকে বেশ কিছু অস্ত্র, বন্দুক এবং

বিস্তারিত...

© ২০২৬ প্রিয়দেশ