1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
এআই খাতের শেয়ারের দর ধরে রাখতে উদ্যোগী চীন টেস্ট ক্রিকেটকে বিদায়ই বলে দিলেন শামি জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডে সেরা ১০-এর মধ্যে বেরোবির ৫ শিক্ষার্থী নোয়াখালী, চট্টগ্রাম ও সিলেট ‘পুনরুদ্ধারের’ সময় এসেছে: বিজেপি এমপি দুবে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আটক মসজিদ কমিটির বিরোধে হামলা, প্রাণ গেল বিএনপি নেতার কোরিয়ায় আন্তর্জাতিক উৎসবে খাবার ক্যাটাগরিতে প্রথম বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয়: ৮ বছরে ভর্তি পরীক্ষার আবেদনে খরচ বেড়েছে ৪ গুণ জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডের রাজশাহী পর্বে প্রথম দুই স্থানই রুয়েটের দখলে খুলনায় রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, দেয়ালে বিরোধী পোস্টার

কাশ্মিরে দুই ভারতীয় সেনা নিহত

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ ফেব্রুয়ারি, ২০১৭
  • ১৩৬ Time View

কাশ্মিরে সন্ত্রাসীদের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই ভারতীয় সেনা নিহত হয়েছেন। দক্ষিণাঞ্চলীয় কুলগাম জেলায় দশ ঘণ্টা ধরে চলা ওই বন্দুকযুদ্ধে চার সন্ত্রাসী এবং এক বেসামরিক নাগরিকও নিহত হয়েছে। অপরদিকে জনতার ভিড়ে পুলিশের বুলেটের আঘাতে আরো বিশজন আহত হয়েছে। খবর অল ইন্ডিয়ার।

এই অভিযানের পর পরই কয়েক হাজার মানুষ বিক্ষোভে অংশ নিয়েছে। সেনাবাহিনীর দাবি এই অভিযানে হিজবুল মুজাহিদিন এবং লস্কর-ই-তাইবার চারজন নিহত হয়েছে।

কিন্তু ওই অভিযানে এক বেসামরিক নিহত হওয়ায় ক্ষোভ ও অস্থিরতা ছড়িয়ে পড়েছে। জঙ্গি ঘাঁটি সন্দেহে একটি বাড়িতে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। ওই বাড়ির মালিককে জিম্মি করে রাখা হয়েছিল। তিনি অভিযানে নিহত হয়েছেন।

সেনা বাহিনীর তরফ থেকে জানানো হয়েছে, সাত সন্ত্রাসীর একটি দল গোপন বৈঠকের জন্য ওই বাড়িতে একত্রিত হয়েছিল। এদের মধ্যে তিনজন পালিয়ে যেতে সক্ষম হয়েছে।

এক উর্ধ্বতন সেনা কর্মকর্তা জানিয়েছেন, ‘এই প্রথম সন্ত্রাসীরা কোনো বেসামরিককে জিম্মি করেছে। আমরা ওই বেসামরিককে বাঁচানোর আপ্রাণ চেষ্টা চালিয়েছি। কিন্তু তাকে বাঁচানো সম্ভব হয়নি।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ