1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ

অর্থপাচার তুচ্ছ আর শিক্ষকদের বেতন হয় না!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ জানুয়ারি, ২০১৮
  • ৪২ Time View

তেল, গ্যাস, খনিজ সম্পদ, বিদ্যুৎ, বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ সরকারের সমালোচনা করে বলেছেন, অর্থপাচার হলে সরকারের তরফ থেকে বলা হয় তুচ্ছ ঘটনা। আর শিক্ষকদের এমপিওভুক্তির দাবি ঝুলে আছে। বেতনের ন্যায্য দাবির কথা বলা হলে বলছেন টাকা নাই। এটা লজ্জার।

বৃহস্পতিবার দুপুর পৌনে ১টার দিকে জাতীয় প্রেসক্লাবে আন্দোলনরত শিক্ষকদের মাঝে উপস্থিত হয়ে সংহতি প্রকাশ ও আন্দোলনে সমর্থন জানিয়ে একথা বলেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মো. তানজিম উদ্দিন, মোসাইদা সুলতানা ও হামিদুল হক।

অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, ২০১০ সালে রাষ্ট্রীয় সিদ্ধান্ত নেয়া হয় এমপিওভুক্ত করার। সেই সিদ্ধান্ত ভঙ্গ করার দায়-দায়িত্ব এখন কে নেবে? সরকারের টাকা বলে কিছু নেই। জনগণের টাকা সরকার যথাযথভাবে খরচ করে। শিক্ষামন্ত্রী টাকা নেই বলেন কিভাবে?

সরকারের মন্ত্রী ও আমলাদের বিলাসবহুল জীবনযাপনের অভিযোগ করে এই শিক্ষক বলেন, গাড়ি, বাড়ি ও বিদেশে যাওয়ার পেছনে কতো টাকা খরচ হয়। শুধু গাড়ি পরিচালনার পেছনে যে টাকা খরচ হয়। তার অর্ধেক টাকা শিক্ষকদের অধিকার বাস্তবায়নে খরচ হবে না।

সরকারের উদ্দেশে এই অধ্যাপক বলেন, আজকের মধ্যে পরিষ্কার সিদ্ধান্ত নিয়ে শিক্ষকদের কাজে যাওয়ার সুযোগ করে দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ