1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৩ মে ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন

সুষ্ঠু নির্বাচনে ভারতের সমর্থন চাইবে বিএনপি

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ মে, ২০১২
  • ১০৯ Time View

আগামী জাতীয় নির্বাচন যাতে সুষ্ঠু, নিরপেক্ষ ও অবাধ হয় সে জন্য ভারতের সমর্থন চাইবে বিএনপি। একইসঙ্গে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ভারতের প্রশংসা করবে দলটি।

রোববার বিকেল সাড়ে ৪টায় ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায় বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন। সাক্ষাৎকালে খালেদা জিয়া বাংলাদেশ-ভারত সম্পর্কের ব্যাপারে বিএনপি’র অবস্থান তুলে ধরবেন।

বিএনপি-সংশ্লিষ্ট সূত্র বাংলানিউজকে এ কথা জানায়।

সূত্র জানায়, খালেদা জিয়ার সঙ্গে প্রণব মুখোপাধ্যায়ের এটি কোনো আনুষ্ঠানিক সাক্ষাৎ নয়। এটি নিছকই সৌজন্য সাক্ষাৎ। তারপরও খালেদা প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎকালে কিছু বিষয় তুলে ধরবেন।

বাংলাদেশ ও ভারতের মধ্যে কিভাবে ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ ও সহযোগিতা বাড়ানো যায় সে বিষয়েও খালেদা জিয়া তার বক্তব্য তুলে ধরবেন।

বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক, মানবাধিকার, আইন-শৃংখলা পরিস্থিতি এবং বিএনপি’র সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর নিখোঁজ হওয়া নিয়েও কথা বলবেন তিনি।

বিএনপি সূত্র মতে, গত কয়েক বছর ধরে ভারত শুধু আওয়ামী লীগের সাথে একতরফা সম্পর্ক বজায় রেখেছে। বিএনপি’র সাথে কোনো সম্পর্ক রাখেনি। তাই ভারতকে কোনো ব্যক্তি বা কোনো বিশেষ দলের সঙ্গে সম্পর্ক না রেখে বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ক বজায় রাখার অনুরোধ জানাবেন খালেদা জিয়া।

প্রসঙ্গত, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী এবং প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং বাংলাদেশে এসেছেন। কিন্তু খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেননি।

বর্তমান সরকারের আমলে এই প্রথম ভারতের একজন প্রভাবশালী মন্ত্রী সাক্ষাৎ করছেন খালেদার সঙ্গে। তাই এই সাক্ষাৎটি খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছে বিএনপি।

বিএনপি মনে করে খালেদা জিয়ার সঙ্গে প্রণব মুখোপাধ্যায়ের এই সাক্ষাৎ একটি শুভ লক্ষণ।

সূত্র জানায়, খালেদা জিয়া প্রণব মুখোপাধ্যায়ের কাছে বাংলাদেশের প্রতি ভারতের ইতিবাচক দৃষ্টিভঙ্গি কামনা করবেন।

একইসঙ্গে তিস্তা ও অভিন্ন নদী নিয়ে সমস্যা এবং টিপাইমুখ বাঁধ নির্মাণের মাধ্যমে বাংলাদেশের যাতে ক্ষতি না হয় সে ব্যাপারে ভারতকে অনুরোধ জানাবেন খালেদা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ