1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন

দুই কোরিয়ার মধ্যে পুনরায় হটলাইন চালু করায় জাতিসংঘ প্রধানের অভিনন্দন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ জানুয়ারি, ২০১৮
  • ৫৯ Time View

জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস বুধবার উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে আবারো হটলাইন চালু করায় অভিনন্দন জানিয়েছেন এবং এ উপদ্বীপের পারমাণবিক ইস্যু নিয়ে সৃষ্ট অচলাবস্থা নিরসনে আরো কূটনৈতিক উদ্যোগ নেয়ার আশা ব্যক্ত করেছেন। খবর এএফপি’র।
উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া দীর্ঘদিন পর বুধবার আবারো তাদের মধ্যে যোগাযোগ চ্যানেল চালু করে। ২০১৬ সালের পর থেকে চ্যানেলটি বন্ধ ছিল। পিয়ংইয়ংয়ের নেতা কিম জং-উন দক্ষিণ কোরিয়ায় আগামী মাসে অনুষ্ঠেয় শীতকালীন অলিম্পিক গেমসে একটি প্রতিনিধি দল পাঠানোর প্রস্তাব দেয়ার পর এ চ্যানেল চালু করা হলো।
জাতিসংঘ মুখপাত্র ফারহান হক বলেন, ‘উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে সংলাপের ক্ষেত্রে এটি একটি ইতিবাচক পদক্ষেপ।’
তিনি আরো বলেন, গুতেরেস ‘আন্ত:কোরীয় যোগাযোগ চ্যানেল আবারো চালু করাকে অভিনন্দন জানিয়েছেন।’
হক বলেন, ‘কোরীয় উপদ্বীপকে পরমাণু অস্ত্রমুক্ত করতে যে প্রস্তাব জাতিসংঘ নিরাপত্তা পরিষদ আহবান করেছে, আমরা আশা করছি জোরদার কূটনৈতিক তৎপরতা সে লক্ষ্য অর্জনে সহায়ক হবে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ