1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সন্তানের স্বপ্ন পূরণে বাংলাদেশে এসে লাশ নিয়ে ফিরছেন মা নতুন প্রজন্মের মেধা-দেশপ্রেম সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের চালিকাশক্তি : প্রধানমন্ত্রী ভারত থেকে সার্ভার পরিচালনা: এনপিএসবি থেকে বাদ ডিজিইপে এক ম্যাচে ৫১ লাল কার্ড, ফুটবলে অবিশ্বাস্য কাণ্ড! বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ১০ কোটি ডলার বিক্রি নয় মাসে সিটি ব্যাংকের ইপিএস বেড়ে ৪ দশমিক ৯৬ টাকা বাবার পরিচালনায় মেয়ের প্রথম সিনেমা, আসছে ‘যাপিত জীবন’ বাজার ‘স্বাভাবিক’ রাখতে রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি বাংলাদেশকে অভিবাসন গন্তব্য হিসেবে গড়ে তুলতে হবে: স্পিকার ৭৭ জেলা ও মহানগরে জামায়াতের নতুন আমির ঘোষণা, ২০ জেলায় পরিবর্তন

কাকরাইল থেকে বেসরকারি চাকরিজীবী নিখোঁজ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ জানুয়ারি, ২০১৮
  • ৮৮ Time View

রাজধানীর কাকরাইল এলাকা থেকে বিশ্বজিৎ দে জয় (৪৬) নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা নিখোঁজ হয়েছেন। পরিবারের দাবি সোমবার সিদ্দেশ্বরীর বাসা থেকে বেইলি রোডের অফিসে যাওয়ার পথে তিনি নিখোঁজ হয়েছেন।

এ ঘটনায় সোমবার রাতে রমনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বিশ্বজিতের ভগ্নিপতি জয়ন্ত কুমার দেব।

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মঈনুল জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, তাকে উদ্ধারের চেষ্টা চলছে।

জিডিতে জয়ন্ত কুমার উল্লেখ করেছেন, সোমবার সকাল সাড়ে ৯ টায় বাড়ি থেকে অফিসের উদ্দেশে বের হওয়ার পর থেকে বিশ্বজিতের কোনো সন্ধান মেলেনি। তার ব্যবহৃত ২টি মোবাইল ফোন বন্ধ রয়েছে। অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি।

বাড়ি থেকে বের হওয়ার সময় বিশ্বজিতের পরণে শার্ট, মেরুণ কোট ও জিন্সের প্যান্ট ছিল। এ ছাড়া তার উচ্চতা ৫ ফুট ৮ ইঞ্চি বলেও জিডিতে উল্লেখ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ