1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নির্ধারিত হবে রোহিঙ্গা সংকট দেশের পরিবেশ ও অর্থনীতির ওপর চাপ তৈরি করছে : সেনাপ্রধান

পুরনো পদ্ধতিতে ভ্যাট দেয়া যাবে আরও তিন মাস

Reporter Name
  • Update Time : সোমবার, ১ জানুয়ারি, ২০১৮
  • ৫৬ Time View

নতুন বছর থেকে মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাটের সব কার্যক্রম অনলাইনে সম্পন্ন করার ঘোষণা দিয়েছিল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বিদ্যমান আইন সংশোধন ও ভ্যাট অনলাইন প্রকল্পের সফটওয়্যারে নতুন সংযোজন এনে ওই ঘোষণা বাস্তবায়নের কথা ছিল। নির্ধারিত সময়ে অনলাইন প্রক্রিয়া শুরু করলেও পুরনো পদ্ধতিতে ভ্যাট পরিশোধের সুযোগ আরও তিন মাস বাড়ানো হয়েছে।

এনবিআর কর্মকর্তারা বলছেন, সফটওয়্যার সংক্রান্ত কাজ সম্পন্ন হলেও আইন সংশোধন না হওয়ায় পুরনো বিজনেস আইডেন্টিফিকেশন নম্বর (বিআইএন) বাতিল করা যাচ্ছে না। অনলাইন পদ্ধতিতে একাধিক হারে ভ্যাট আদায়ের পর তা সমন্বয় নিয়েও কিছু সমস্যা থেকে গেছে। ফলে পুরনো ৭ লাখ ৭৫ হাজার নিবন্ধন বাতিল করে সম্পূর্ণভাবে অনলাইন পদ্ধতিতে যাচ্ছে না এনবিআর। তবে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তিন মাসের মধ্যে অনলাইন পদ্ধতি পুরোপুরি বাস্তবায়ন করা যাবে বলে মনে করছেন তারা।

আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে পুরনো পদ্ধতিতে ভ্যাট পরিশোধে আরও তিন মাস সময় দেয়া হয়েছে। এপ্রিলে সম্পূর্ণভাবে অটোমেশনে যাবে ভ্যাটের কার্যক্রম।

সংশ্লিষ্টরা জানান, বিদ্যমান আইনের স্লাবভিত্তিক ভ্যাট হার বহাল রেখেই ভ্যাট অনলাইন প্রযুক্তি সাজানো হয়েছে। এজন্য শুরু হওয়া অনলাইনে নিবন্ধন প্রক্রিয়া এখনও চলছে। পুরনো বিআইএনে ৭ লাখ ৭৫ হাজার প্রতিষ্ঠানের তালিকা থাকলেও নতুন পদ্ধতিতে এখন পর্যন্ত ৬২ হাজার ১০০টি প্রতিষ্ঠান নিবন্ধন নিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ