1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী: আমিনুল হক পাটুরিয়া-দৌলতদিয়ায় নৌযান চলাচলে সতর্কতার নির্দেশ ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম মেসি নেই, এবার স্কালোনিও কি ছাড়বেন আর্জেন্টিনা? পুতিনের বুলেটপ্রুফ লিমুজিন এখন দিল্লির সড়কে বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করলো নৌবাহিনী ঢাকা-১৭ আসনের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে আর্থিক অনুদান প্রদান প্রধানমন্ত্রীর দেশজুড়ে জুলাই বিপ্লব ও শহীদ হাদির বৈপ্লবিক আহ্বান ছড়িয়ে পড়েছে: সাদিক কায়েম এবার ঘরোয়া ক্রিকেটে খেলার যোগ্যতাও হারালেন রিজওয়ান-ইমাম সম্পত্তি হস্তান্তর বিলে বিরোধী দলের ভূমিকায় ধন্যবাদ জানালেন হেফাজতের নায়েবে আমির

হুথি বিদ্রোহীদের গুলিতে সৌদি ড্রোন ভূপাতিত

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০১৭
  • ৫২ Time View

সৌদি আরবের একটি ড্রোনে গুলি চালিয়ে ভূপাতিত করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। ইয়েমেনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় হাজ্জাহ প্রদেশে ওই ড্রোনটি ভূপাতিত করা হয়।

আরবি ভাষার আল-মাসিরা টেলিভিশন চ্যানেল ইয়েমেনের বিমান বাহিনীর বরাত দিয়ে বলছে, শনিবার সকালের দিকে হাজ্জাহ প্রদেশের হির্জ এলাকার আকাশে উড্ডয়নের সময় ড্রোনটিকে ভূপাতিত করা হয়।

গত জুনে ইয়েমেনের বিমান প্রতিরক্ষা বাহিনী সৌদি আরবের একটি এফ-১৫ জঙ্গিবিমান রাজধানী সানার আকাশ থেকে ভূপাতিত করেছিল। ২০১৫ সালের ২৬ মার্চ থেকে সৌদি আরব ইয়েমেনের ওপর সামরিক আগ্রাসন চালিয়ে আসছে।

হুথি বিদ্রোহীদের আন্দোলনের মুখে পালিয়ে থাকা ইয়েমেনের নির্বাসিত প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর আল হাদিকে ফের ক্ষমতায় বসানোর লক্ষ্যে ২০১৫ সালে ২৫ মার্চ থেকে হুথি বিদ্রোহীদের ওপর হামলা চালিয়ে আসছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। ব্যাপক প্রাণঘাতী সৌদি হামলায় এখন পর্যন্ত অন্তত ১৩ হাজার ৬০০ ইয়েমেনি নিহত হয়েছে। নিহতদের মধ্যে হাজার হাজার নারী ও শিশু রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ