1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
পালিয়ে যুক্তরাষ্ট্রে বলসোনারো, নিজেকে ব্রাজিলের বৈধ নেতা দাবি সোনার শহরে তৈরি হচ্ছে বিশ্বের প্রথম সোনার রাস্তা ফের শান্তি আলোচনা শুরুর সম্ভাবনায় কমল তেলের দাম জাপানে টয়োটার কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ব্যাংক বন্ধ যেসব এলাকায় এক দিনে এক লাখ গাছের চারা রোপণ, চট্টগ্রামে সবুজ ফিরিয়ে আনার ব্যতিক্রমী উদ্যোগ মাগুরায় বিএনপি নেতা হত্যা মামলায় সাবেক ওসি ও এসআই কারাগারে দক্ষ জনশক্তি গড়ায় গুরুত্ব দিতে বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি আহ্বান রাষ্ট্রপতির যুক্তরাষ্ট্রে নেমে নিজেকে ব্রাজিলের ‘বৈধ নেতা’ বলে দাবি বোলসোনারোর ডলারের দাম বাড়ায় রিজার্ভ থেকে ১২ কোটি ২০ লাখ ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক

হুথি বিদ্রোহীদের গুলিতে সৌদি ড্রোন ভূপাতিত

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০১৭
  • ৫৮ Time View

সৌদি আরবের একটি ড্রোনে গুলি চালিয়ে ভূপাতিত করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। ইয়েমেনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় হাজ্জাহ প্রদেশে ওই ড্রোনটি ভূপাতিত করা হয়।

আরবি ভাষার আল-মাসিরা টেলিভিশন চ্যানেল ইয়েমেনের বিমান বাহিনীর বরাত দিয়ে বলছে, শনিবার সকালের দিকে হাজ্জাহ প্রদেশের হির্জ এলাকার আকাশে উড্ডয়নের সময় ড্রোনটিকে ভূপাতিত করা হয়।

গত জুনে ইয়েমেনের বিমান প্রতিরক্ষা বাহিনী সৌদি আরবের একটি এফ-১৫ জঙ্গিবিমান রাজধানী সানার আকাশ থেকে ভূপাতিত করেছিল। ২০১৫ সালের ২৬ মার্চ থেকে সৌদি আরব ইয়েমেনের ওপর সামরিক আগ্রাসন চালিয়ে আসছে।

হুথি বিদ্রোহীদের আন্দোলনের মুখে পালিয়ে থাকা ইয়েমেনের নির্বাসিত প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর আল হাদিকে ফের ক্ষমতায় বসানোর লক্ষ্যে ২০১৫ সালে ২৫ মার্চ থেকে হুথি বিদ্রোহীদের ওপর হামলা চালিয়ে আসছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। ব্যাপক প্রাণঘাতী সৌদি হামলায় এখন পর্যন্ত অন্তত ১৩ হাজার ৬০০ ইয়েমেনি নিহত হয়েছে। নিহতদের মধ্যে হাজার হাজার নারী ও শিশু রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ