1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প মুদি দোকানসহ ১৭ ব্যবসা খাত আসছে ভ্যাটের আওতায় ভিনির নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল মেসি-এমবাপ্পের রাজকীয় দ্বৈরথ, জমে উঠছে বিশ্বকাপ

চট্টগ্রামে পদপিষ্ট হয়ে নিহতদের পরিবারবর্গকে আর্থিক সহায়তা দিলেন প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০১৭
  • ৫১ Time View

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১৮ ডিসেম্বর চট্টগ্রামে পদপিষ্ট হয়ে নিহত ১০ ব্যক্তির পরিবারবর্গকে আর্থিক সহায়তা দিয়েছেন।
ওই দিন বিকেলে এখানে আওয়ামী লীগ নেতা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন (সিসিসি)’র সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর কুলখানিতে এক মর্মান্তিক দুর্ঘটনায় ১০ ব্যক্তি নিহত ও ৫০ জন আহত হন।
প্রধানমন্ত্রী ওই দিন পদপিষ্ট হয়ে নিহত ১০ ব্যক্তির প্রত্যেকের পরিবারকে ৫ লাখ টাকার চেক হস্তান্তর করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার বিকেলে এখানে মহিউদ্দিন চৌধুরীর চশমা হিলের বাসভবনে এ চেক হস্তান্তর করেন। এ সময় তিনি তাদের বুকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেন।
প্রধানমন্ত্রী বাংলাদেশ নেভাল একাডেমি (বিএনএ)’র মিডশিপমেন্ট-২০১৫ ও ডিরেক্ট এন্ট্রি অফিসার (ডিইও)-২০১৭/বি ব্যাচের পাসিং আউট উপলক্ষে একাডেমির প্যারেড গ্রাউন্ডে প্রেসিডেন্ট প্যারেড-২০১৭-তে যোগ দিতে রোববার সকালে এখানে আগমন করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ