1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন

ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০১৭
  • ৫৭ Time View

সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপের ফাইনালে শক্তিশালী ভারতকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। ৪২ মিনিটে শামসুন্নাহারে গোলে এগিয়ে বিরতিতে গেছে লাল-সবুজ জার্সিধারীরা। দ্বিতীয়ার্ধে আক্রমণ আর পাল্টা আক্রমণে খেলা হলেও আর কেউ গোল করতে পারেনি।

স্বাগতিক মেয়েদের মুহুর্মুহু আক্রমণের পরও বাংলাদেশকে গোলের জন্য অপেক্ষা করতে হয়েছে ৪২ মিনিট পর্যন্ত। এর আগে দুটি সহজ সুযোগও এসেছিল লাল-সবুজ জার্সিধারীদের সামনে। কিন্তু বাংলাদেশ সে সুযোগগুলো কাজে লাগাতে পারেনি।

প্রথম সহজ সুযোগটি এসেছিল ২২ মিনিটে। মারিয়ার মান্ডার ঠেলে দেয়া বল ধরে বক্সে ঢুকেছিলেন আনুচিং মগিনি। সামনে ভারতীয় গোলরক্ষক একা থাকলেও তাকে কাটাতে পারেননি আনুচিং। সে যাত্রা বেঁচে যায় ভারত।

ম্যাচের ৩২ মিনিটে বাঁ-দিক দিয়ে তহুরা খাতুন ভারতীয় ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে ঢুকে কোনাকুনি শট নিয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্য বাংলাদেশের, তহুরার শট বাইরে চলে যায় দ্বিতীয় পোস্ট ঘেঁষে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ