1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি দ্বিপাক্ষিক বাণিজ্য আরও সুদৃঢ় করতে বাংলাদেশ-আরএকে চেম্বারের বৈঠক দাম কমায় তিন মাস পর ৫ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক একযোগে জর্ডান, ইরাক, কুয়েত ও বাহরাইনে মার্কিন অবস্থানে পাল্টা হামলা ইরানের প্যারিস ছেড়ে এবার লন্ডনে ব্যালন ডি’অরের জমকালো রাত চিকিৎসা শেষে আজ রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই : সাচিং প্রু

বয়স নিয়ে ভাবেন না স্টেইন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০১৭
  • ৭৬ Time View

চোটাঘাতে দীর্ঘদিন ক্রিকেটের বাইরে। অবশেষে মাঠে ফিরলেন ডেল স্টেইন। তবে সাদা পোশাকে প্রত্যাবর্তনটা মনের মতো হলো না দক্ষিণ আফ্রিকান পেসারের। জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দক্ষিণ আফ্রিকা একাদশের হয়ে প্রথম দিনে একটি উইকেটও পেলেন না।

বয়সটা ৩৪ বসন্ত পেরিয়েছে। দীর্ঘদিন চোটের কারণে মাঠের বাইরে। স্টেইনের জন্য ফিরেই পারফর্ম করা তো কঠিনই। এমন জায়গা থেকে অনেকের ক্যারিয়ারও শেষ হয়ে যায়। মাঠের সঙ্গে মানিয়ে নিতে পারেন না আর।

কিন্তু তিনি চাইলেই কি হবে? ফিটনেস ধরে রাখাও তো বড় বিষয়। স্টেইনের দাবি অবশ্য এমন, ‘আমার মনে হয়, আমাদের সবারই এমন একজন বন্ধু আছে যে ৬০ বছর বয়স পর্যন্ত কমরেডস (৯০ কিলোমিটারের ম্যারাথন দৌঁড়) চালিয়ে যাচ্ছে। আমি তাদের মতো একজন হতে চাই। আমি ফিটনেস নিয়ে ভাবি না। দলের তরুণদের থেকে আমি এখনও ফিট।’

আর দশজনের মতো ৩৪ বছর বয়সেই অবসরের ভাবনা ভাবার পক্ষপাতী নন স্টেইন। তিনি বলেন, ‘এই বছরে আমার অনেক শুনতে হয়েছে, আমি খেলতে চাই কি না। আমার মনে হয়, বেশিরভাগ মানুষ ৩৪ বছরে অবসর আর পরিবারের কথা ভাবতে শুরু করে। আমি সৌভাগ্যবান যে, এখন এসব নিয়ে ভাবতে হচ্ছে না। ক্রিকেটই আমার আসল ফোকাস।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ