1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বরিশালে ৬ রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা ‘বরিশল’ উপজেলা করার প্রস্তাবের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়ক অবরোধ মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধা: জেলায় জেলায় প্রতিবাদ ভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতা কমাল রাজশাহী বিশ্ববিদ্যালয় আমি হয়তো না-ও ফিরতে পারতাম: তানিয়া বৃষ্টি ফুটবল খেলা নিয়ে বিরোধের জের, দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ১০ বাড়ল অটোগ্যাসের দামও, রাত থেকেই কার্যকর সংসদীয় কমিটির বৈঠক: বিমানের টিকিটের দাম ও ফ্লাইট বিলম্ব নিয়ে প্রশ্ন আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে চবি উপাচার্যের সঙ্গে ব্রিটিশ কাউন্সিল প্রতিনিধির মতবিনিময় সেন্ট্রাল ইউনিভার্সিটি ছাত্র আন্দোলনের আহ্বায়ক তাজিম, সদস্য সচিব রাকিব

দেশে ফিরেছেন ববিতা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০১৭
  • ৭৬ Time View

কানাডা ও যুক্তরাষ্ট্র দু’দেশ ঘুরে দেশে ফিরেছেন বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নায়িকা ববিতা। সেপ্টেম্বরের শেষ সপ্তাহে ববিতা কানাডায় তার একমাত্র ছেলে অনিকের কাছে যান। দীর্ঘদিন পর মা-ছেলের এই মিলন হয়ে ওঠে আনন্দঘন ও স্মৃতিমধুর।

সেখানে প্রচণ্ড তুষারপাত সত্ত্বেও মা-ছেলে ঘুরে বেড়ান কানাডার দর্শনীয় স্থান। প্রবাসী ছেলেকে এবার যথাসম্ভব নিজের হাতে রকমারি রান্না করে খাইয়ে ববিতা অনেকটাই তৃপ্ত। ববিতা বলেন, তবুও পুরোপুরি মন ভরেনি। অনিক আমার একমাত্র সন্তান। সবসময় মনে হয়, আহারে আরও যদি কিছু খাওয়াতে পারতাম!

সত্তর দশকে ‘শেষ পর্যন্ত’ ছবির মাধ্যমে ঢাকাই ছবিতে অভিষেক ঘটে ববিতার। তবে তিনি ববিতা নাম ধারণ করেন জহির রায়হানের ‘জ্বলতে সুরুজ কি নিচে’ ছবির মাধ্যমে। দীর্ঘ ক্যারিয়ারে ববিতা অসংখ্য কালজয়ী ছবিতে অভিনয় করেছেন। তবে বিশ্ববরেণ্য নির্মাতা সত্যজিৎ রায়ের ‘অশনি সংকেত’ ছবিতে অভিনয় করে তিনি আন্তর্জাতিকভাবে প্রশংসিত হন। পুরস্কৃত হন মস্কোতে।

কয়েক বছর আগে নায়ক-নায়িকার মা-ভাবী চরিত্রে কাজ করতেন ববিতা। তবে এখন আর দেখা যায়না। কিংবদন্তি এই অভিনেত্রী স্বাধীন বাংলাদেশে সর্বপ্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেত্রীর স্বীকৃতি লাভ করার গৌরব অর্জন করেন। শুধু তাই নয়, ববিতা হ্যাট্রিক করে একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ