রিটার্নিং অফিসার সুভাষ চন্দ্র সরকার বলেছেন, রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন-২০১৭ আগামীকাল অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে।
বুধবার রাতে এখানে এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, ‘শান্তিপূর্ণ পরিবেশে রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠানের যাবতীয় প্রস্তুতি গ্রহণ করেছে নির্বাচন কমিশন।’
তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে বিভাগীয় ও জেলা পর্যায়ের বেসামরিক ও পুলিশ প্রশাসন, র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও অন্যান্য সংস্থার সমন্বয়ে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া