1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নির্ধারিত হবে রোহিঙ্গা সংকট দেশের পরিবেশ ও অর্থনীতির ওপর চাপ তৈরি করছে : সেনাপ্রধান

রেকর্ড ডেট : যমুনা অয়েলের শেয়ার লেনদেন বন্ধ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০১৭
  • ৫৬ Time View

শেয়ারবাজারে তালিকাভুক্ত যমুনা অয়েল কোম্পানির লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট আজ মঙ্গলবার নির্ধারিত থাকায় এ দিন শেয়ারবাজারে বন্ধ থাকবে এ শেয়ারের লেনদেন।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

২০১৭ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি ১১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ওই সময় শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২০ টাকা ৩১ পয়সা এবং শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ১৬৬ টাকা ৯৮ পয়সা। এটি আগের বছর একই সময় ছিল যথাক্রমে ১৭ টাকা ৭৪ পয়সা ও ১৪৩ টাকা ৪৪ পয়সা। ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীর সম্মতিক্রমে অনুমোদনের জন্য এজিএম আগামী ৩ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১১টায় চট্টগ্রাম বোট ক্লাবে অনুষ্ঠিত হবে।

এদিকে সোমবার কোম্পানির শেয়ার দর দশমিক শূন্য পাঁচ শতাংশ বা ১০ পয়সা বেড়ে প্রতিটি সর্বশেষ ২০০ টাকা ৫০ পয়সায় হাতবদল হয়, যার সমাপনী দর ছিল ১৯৯ টাকা ৯০ পয়সা।

গত এক বছরে শেয়ারদর ১৭৮ টাকা ৯০ পয়সা থেকে ২২৭ টাকার মধ্যে হাতবদল হয়।

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ইপিএস হয়েছে পাঁচ টাকা ২২ পয়সা, যা আগের বছর একই সময় ছিল ছয় টাকা ৪৩ পয়সা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ