1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘এক্সপোর্ট মনিটরিং’ নিয়ে এসবিএসি ব্যাংকে কর্মশালা খুলনায় ৫ নভেম্বর বসছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২’র বড় আসর মেসি-পরবর্তী আর্জেন্টিনার প্রথম দল ঘোষণা তিন দিনের সফরে ঢাকায় চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী রামপুরায় বিটিভি ভবনের সামনে ককটেল বিস্ফোরণ কমনওয়েলথ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্বে ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী ডি-৮ বাণিজ্যের বাধা কাটাতে এফটিএ-পিটিএ বাস্তবায়ন চায় ঢাকা কমার্স ব্যাংক ও প্রিমিয়ার ব্যাংকে স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিলো বাংলাদেশ ব্যাংক কিছু দক্ষ কর্মীকে বিনা খরচে ইতালি নেওয়ার সুযোগ তৈরি হচ্ছে: মাহদী আমিন সৌদির সঙ্গে আলোচনায় ইরানের; বিদেশি সেনামুক্ত আঞ্চলিক নিরাপত্তার আহ্বান আরাঘচির

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে ২ জনের মৃত্যু

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ ডিসেম্বর, ২০১৭
  • ৫৮ Time View

ইন্দোনেশিয়ার প্রধান দ্বীপ জাভায় শক্তিশালী ভূমিকম্পে দুই জনের মৃত্যু হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পে তীব্রতা ছিল ৬ দশমিক ৫।
শনিবার দেশটির এক কর্মকর্তা একথা জানিয়েছে।
খবর এএফপি’র।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, শুক্রবার রাতে ভূমিকম্পটি জাভা দ্বীপের উপকূলীয় শহর কিপাতুজাহ্ শহরের বাইরে ৯১ কিলোমিটার গভীরে আঘাত হানে।
ভূমিকম্পের উৎপত্তিস্থল থেকে প্রায় ৩শ কিলোমিটার দূরে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তাসহ গোটা দ্বীপে কম্পন অনুভূত হয়।
জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থার মুখপাত্র সুতোপো পুরোউ নুগরোহো বলেন, সিয়ামিসে একজন ৬২ বছর বয়সী পুরুষ ও পোকালোঙ্গান নগরীতে ৮০ বছর বয়সী এক নারী ভূমিকম্পে ভবন ধসে চাপা পড়ে মারা গেছেন।
তিনি আরো বলেন, ‘ভূমিকম্পে বিভিন্ন এলাকালার বিভিন্ন হাসপাতালেও ক্ষতি হয়েছে এবং রোগীদের অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে।’
জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থা আরো জানায়, ওয়েস্ট জাভা ও সেন্ট্রাল জাভা প্রদেশের অন্তত একশ বাড়িঘরের ক্ষতি হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ