1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সন্তানের স্বপ্ন পূরণে বাংলাদেশে এসে লাশ নিয়ে ফিরছেন মা নতুন প্রজন্মের মেধা-দেশপ্রেম সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের চালিকাশক্তি : প্রধানমন্ত্রী ভারত থেকে সার্ভার পরিচালনা: এনপিএসবি থেকে বাদ ডিজিইপে এক ম্যাচে ৫১ লাল কার্ড, ফুটবলে অবিশ্বাস্য কাণ্ড! বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ১০ কোটি ডলার বিক্রি নয় মাসে সিটি ব্যাংকের ইপিএস বেড়ে ৪ দশমিক ৯৬ টাকা বাবার পরিচালনায় মেয়ের প্রথম সিনেমা, আসছে ‘যাপিত জীবন’ বাজার ‘স্বাভাবিক’ রাখতে রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি বাংলাদেশকে অভিবাসন গন্তব্য হিসেবে গড়ে তুলতে হবে: স্পিকার ৭৭ জেলা ও মহানগরে জামায়াতের নতুন আমির ঘোষণা, ২০ জেলায় পরিবর্তন

প্রধানমন্ত্রী দুবাই পৌঁছেছেন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০১৭
  • ৭৫ Time View

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে ফ্রান্স থেকে দেশে ফেরার পথে দুবাই এসে পৌঁছেছেন।
ওয়ান প্লানেট শীর্ষসম্মেলনে যোগ দিতে তিন দিনের সরকারি সফরে প্রধানমন্ত্রী গত সোমবার ফ্রান্সে যান।
প্রধানমন্ত্রী এবং তাঁর সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস’র ফ্লাইটটি স্থানীয় সময় সকাল ৭টা ৫ মিনিটে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে।
সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।
প্রায় তিন ঘন্টা যাত্রা বিরতি শেষে স্থানীয় সময় সকাল সাড়ে ১০ টায় প্রধানমন্ত্রী দুবাই থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হবেন।
তাঁর বিকেল ৪টা ৫৫ মিনিটে (বাংলাদেশ সময়) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার কথা রয়েছে।
এরআগে বুধবার ফ্রান্সের স্থানীয় সময় রাত ৯ টা ৩৫ মিনিটে (বাংলাদেশের সময় ২টা ৩৫) প্রধানমন্ত্রী চালর্স দ্য গল বিমানবন্দর থেকে ঢাকার পথে দুবাইয়ের উদ্দেশ্যে রওয়ানা হন।
ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্যারিসে অনুষ্ঠিত ওয়ান প্লানেট সামিটের সহ আয়োজক ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো,জাতি সংঘের মহাসচিব এন্টনিও গুতেরেস এবং বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিমের আমন্ত্রণে এই সামিটে যোগদান করেন।
মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী প্যারিসের শহরতলী ইল সেঁগুই দ্বীপের সঙ্গীত ও পারফর্মিং আর্ট সেন্টার লা সেইন মিউজিকাল-এ ওয়ান প্লানেট শীর্ষ সম্মেলনে যোগ দেন। এই সম্মেলনে ১০০টি দেশের নেতৃবৃন্দ বেসরকারী সংস্থা, ফাউন্ডেশন এবং সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ প্রায় ২ হাজার প্রতিনিধি অংশগ্রহণ করেন।
এরপর সম্মেলন থেকে ফিরে প্রধানমন্ত্রী ইন্টারকন্টিনেন্টাল প্যারিস লা গ্রান্ড-এ প্রবাসী বাংলাদেশীদের এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন।
সফরকালে প্রধানমন্ত্রী মঙ্গলবার সকালে এলিসি প্যালেসে ফরাসি প্রধানমন্ত্রী এমানুয়েল ম্যাক্রোর সঙ্গে সাক্ষাত করেন। এছাড়া তিনি শীর্ষ সম্মেলন উপলক্ষে আগত সরকার ও রাষ্ট্রপ্রধানসহ আয়োজক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সম্মানে একই স্থানে ফরাসি প্রেসিডেন্টের দেয়া এক মধ্যাহ্ন ভোজে অংশগ্রহণ করেন।
বুধবার সকালে প্রধানমন্ত্রী হোটেল ইন্টারকন্টিনেন্টাল প্যারিস লা গ্রান্ডে ফ্রান্সের শীর্ষ ব্যবসায়িক নেতৃবৃন্দের সঙ্গে এক প্রাতরাশকালিন সভায়ও অংশ নেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ