1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন

ক্যাটরিনার জন্য বরফে পোট্রেট আঁকলেন সালমান

Reporter Name
  • Update Time : রবিবার, ৩ ডিসেম্বর, ২০১৭
  • ৮৩ Time View

‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির একটি রোমান্টিক গানের জন্য সালমান খান অভিনব এক উদ্যোগ নিলেন। বরফ জমা হ্রদে ক্যাটরিনা কাইফের পোট্রেট আঁকলেন তিনি। পোট্রেটের মাপ ২০ ফুট বাই ২০ ফুট।

ভারতীয় গণমাধ্যে জানা গেছে, ওই ছবির একটি গানের দৃশ্যে দেখা যাবে ক্যাটের জন্য পোট্রেট আঁকছেন সালমান। তাও আবার বরফের বুকে। এই রোমান্টিক গানের শিরোনাম ‘দিল দিয়া গাল্লা’। অস্ট্রিয়ার দৃশ্যধারণ হয়েছে এই গানের।

পরিচালক আলি আব্বাস জাফর এই গান সম্পর্কে জানাচ্ছেন, ‘দু’জন পরিণত মনের মানুষ যখন কাছাকাছি আসেন, তাদের প্রেম কেমন হয় তা ফুটিয়ে তুলতেই এই গান। ক্লাসিক যশ চোপড়া গানের মতোই এই গান ওল্ড স্কুল, ভিন্টেজ।’

বরফে যে কোনো রং দিয়ে আঁকা যায় না বলেই গানের জন্য জোগাড় করা হয়েছিল ন্যাচারাল কালারস। সালমানের হাতের ছোঁয়ার সেই রঙ দিয়েই তৈরি হয়েছে এই পোট্রেট। তবে এই ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হওয়ার পর থেকে আবারও নতুন করে আলোচনায় সালমান-ক্যাটের প্রেম। হোক না সিনেমার দৃশ্য, প্রেমিক সালমানের এই নান্দনিক উপহার বাস্তবে কিছুটা হলেও তো ছুঁয়ে গিয়েছে ক্যাটরিনাকে। সিনেমার দৃশ্যে প্রেম করতে করতেই তো কতো জুটির অফস্ক্রিন রসায়ন জমে উঠেছে বলিউডে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ