1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সরকারের প্ল্যান শুধু দফায় দফায় দাম বাড়ানো ব্যবসা বাড়াতে ‘যৌথ ওয়ার্কিং গ্রুপ’ গঠনে সম্মত বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া ‘এক্সপোর্ট মনিটরিং’ নিয়ে এসবিএসি ব্যাংকে কর্মশালা খুলনায় ৫ নভেম্বর বসছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২’র বড় আসর মেসি-পরবর্তী আর্জেন্টিনার প্রথম দল ঘোষণা তিন দিনের সফরে ঢাকায় চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী রামপুরায় বিটিভি ভবনের সামনে ককটেল বিস্ফোরণ কমনওয়েলথ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্বে ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী ডি-৮ বাণিজ্যের বাধা কাটাতে এফটিএ-পিটিএ বাস্তবায়ন চায় ঢাকা কমার্স ব্যাংক ও প্রিমিয়ার ব্যাংকে স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিলো বাংলাদেশ ব্যাংক

ভারত ও শ্রীলংকায় সাইক্লোনের আঘাতে মৃতের সংখ্যা বেড়ে ২৬

Reporter Name
  • Update Time : রবিবার, ৩ ডিসেম্বর, ২০১৭
  • ৯৭ Time View

শ্রীলংকা ও ভারতের দক্ষিণাঞ্চলে জোয়ারের পানি বেড়ে যাওয়ায় হাজার হাজার লোক শনিবার আশ্রয় শিবিরে উঠেছে। সাইক্লোনের আঘাতে এখন পর্যন্ত অন্তত ২৬ জন মারা গেছে।
সাইক্লোন ওচির আঘাতে শ্রীলংকায় অন্তত ১৩ জন এবং ভারতের কেরালা ও তামিলনাড়– রাজ্যে শুক্রবার থেকে এখন পর্যন্ত আরো ১৩ জন লোক মারা গেছে।
ঝড়ের কবলে পড়ে দেশ দুটির অনেক লোক নিখোঁজ রয়েছে। এদের অধিকাংশই জেলে। খবর এএফপি’র।
প্রাকৃতিক দুর্যোগে প্রায় ৯ হাজার লোক আশ্রয় শিবিরে উঠেছে।
অঞ্চলটিতে ঘন্টায় ১৩০ কিলোমিটার বেগে বাতাস বয়ে গেছে। ঝড়ের প্রভাবে সেখানে ভারী বৃষ্টিপাত দেখা দিয়েছে ও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ঝড়ো হাওয়ায় বৈদ্যুতিক তার ও টেলিফোনের লাইন বিচ্ছিন্ন হয়ে গেছে।
আরো ভারী বৃষ্টিপাত হতে পারে বলে আবহাওয়াবিদরা সতর্ক করে দিয়েছেন। ভারতের দক্ষিণাঞ্চলের কয়েকটি নদীর পানি বৃদ্ধি পেয়েছে।
শ্রীলংকার দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র জানিয়েছে, প্রাকৃতিক দুর্যোগে ১৬টি জেলার ৭৭ হাজার লোক ক্ষতিগ্রস্ত হয়েছে। দক্ষিণাঞ্চলী গলে জেলায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ