1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত? অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ফিরলেন হেড-মার্শ, বাদ লাবুশেন বিএনপি ওয়াদা ও জনগণের কাছে অঙ্গীকার রক্ষাকারী দল : রিজভী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষক বরখাস্ত একের পর এক শীর্ষ কর্মকর্তার বিদায়, এবার পদত্যাগ মার্কিন সেনাবাহিনী সচিবের মেসিহীন বিশ্বকাপের কথা ভাবতেই আক্ষেপ মরিনহোর স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির একক প্রার্থী সুনিশ্চিত করা হবে: ভূমিমন্ত্রী জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতান্ত্রিক সরকারের পাশে আছে: সারাহ আলড্রিচ গণতন্ত্রকামী জনগণই বিএনপির সব রাজনৈতিক ক্ষমতার উৎস : তারেক রহমান

বাবর-সাব্বিরের ব্যাটে সিলেটের বড় পুঁজি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০১৭
  • ৭১ Time View

টানা ব্যর্থতার জালে সিলেট সিক্সার্সের ওপেনিং জুটি। রংপুর রাইডার্সের বিপক্ষেও তাই হল। অথচ প্রথম দিকে ভাবা হচ্ছিলো সিলেটের ওপেনিং জুটি (ফ্লেচার-থারাঙ্গা) হবে এবারের আসরের সেরা ওপেনিং জুটি।

তবে সিলেটের হয়ে দারুণ দুটি ইনিংস খেলেন বাবর-সাব্বির। তাদের এই দুই ইনিংসের উপর ভর করে সিলেট সিক্সার্স ২০ ওভার শেষে ৫ উইকেটে সংগ্রহ করে ১৭৩ রান। ফলে রংপুরের লক্ষ্য দাঁড়ায় ১৭৪ রান।

এই জুটির প্রথমে আউট হওয়া বাবর আজম করেন ৩৭ বলে ৫৪ রান। যার মধ্যে ছিল ৪টি চার ও একটি ছয়ের মার। আর সাব্বির রহমান করেন ৩৭ বলে ৪৪ রান। যার মধ্যে ছিল ৫টি চারের মার। সিলেটের পক্ষে আর কেউ তেমন উল্লেখযোগ্য কিছু করতে পারেনি।

রংপুরের বোলারদের নাজমুল ইসলাম একাই নিয়েছেন ৩টি উইকেট। আর মাশরাফি বিন মর্তুজা নিয়েছেন একটি উইকেটে।

এর আগে, প্রথম বারের শক্তিশালী রংপুর রাইডার্সের কাছে ৭ উইকেটে হেরেছিল সিলেট সিক্সার্স। সেদিক থেকে আজ (মঙ্গলবার) সিলেটের জন্য ম্যাচটি প্রতিশোধের। শুধু প্রতিশোধেরই না, সুপার ফোরে যাবার লড়াইয়ে টিকে থাকতে হলে জয়েরও বিকল্প নেই দলটির।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ