1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প মুদি দোকানসহ ১৭ ব্যবসা খাত আসছে ভ্যাটের আওতায় ভিনির নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল মেসি-এমবাপ্পের রাজকীয় দ্বৈরথ, জমে উঠছে বিশ্বকাপ

রানের গতি বাড়াতেই তিনে মাশরাফি

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ নভেম্বর, ২০১৭
  • ৬৫ Time View

চিটাগং ভাইকিংসের ১৭৭ রান তাড়া করতে নেমে দুই বিস্ফোরক ব্যাটসম্যান ক্রিস গেইল ও ব্রেন্ডন ম্যাককালাম ডানা মেলতে পারছিলেন না। এরই মধ্যে ৫.২ ওভারে দলীয় ৩২ রানে ম্যাককালাএর বিদায়ের পর রানের গতি বাড়াতেই তিনে নামেন মাশরাফি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে এমনটাই জানালেন রংপুর রাইডার্সের অধিনায়ক।

প্রথমবারের মতো তিনে নেমে ব্যাট হাতে ঝড় তোলেন মাশরাফি। ঘুরিয়ে দেন ম্যাচের মোড়। গেইলের সঙ্গে দ্বিতীয় উইকেটে মাত্র ৪.২ ওভারে করেন ৬০ রানের জুটি। তাতে মাশরাফির অবদান ১৭ বলে ৪২!

মাশরাফি যখন উইকেটে নামেন তখন দলের সংগ্রহ ৫.২ ওভারে ১ উইকেট হারিয়ে মাত্র ৩২ রান। বিশাল লক্ষ্যের বিপরীতে দল তখন দারুণ চাপে। কিন্তু মাঠে নেমে কোনো চাপ নেননি রংপুর অধিনায়ক। সাবলীলভাবে ব্যাট করেন অধিনায়ক।

এ নিয়ে তিনি আরও বলেন, ‘চাপ না। আমি আসলে যখন ব্যাটিংয়ে নামি, সবাই জানে যে আমার উইকেটের কোনো মূল্য নেই। আমি সেই সুবিধা নিতে চাই। চেষ্টা করি দ্রুত কিছু রান করতে। এটিই উদ্দেশ্য থাকে।’

উল্লেখ্য, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শনিবারের দ্বিতীয় ম্যাচে শেষ বলে ছয় মেরে রংপুরকে ৩ উইকেটের দুর্দান্ত জয় এনে দিয়েছে পেরেরা। এ জয়ে ৮ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে দলটি উঠে এসেছে চার নম্বরে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ