1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ সাইবার অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী রেফারিং খুবই বাজে ছিল: ক্রোয়েশিয়া কোচ রোনালদোকে ম্যাচসেরা ঘোষণা, এমন সিদ্ধান্তে বিস্ময়-তীব্র বিতর্ক মেসিদের রুখে দেওয়ার রণহুংকার ভোজিনহার আলজেরিয়াকে বিদায় করে শেষ ষোলোতে সুইজারল্যান্ড পাপুয়ায় মার্কিন পাইলটকে হত্যা, বিমান পুড়িয়ে দেওয়ার দাবি বিচ্ছিন্নতাবাদীদের যুক্তরাষ্ট্রে স্টেডিয়ামের মালিকানা নাইট রাইডার্স ও শাহরুখের খামেনিকে চিরবিদায়ের জন্য প্রস্তুত করা হচ্ছে, জানাজা ঘিরে নজিরবিহীন প্রস্তুতি ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগে শূন্য পদের তথ্য চেয়েছে সরকার

চেলসির জয়ের দিনে ম্যানইউয়ের হার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০১৭
  • ৫১ Time View

উইলিয়ানের জোড়া গোলে আজারবাইজানের ক্লাব কারাবাখকে ৪-০ ব্যবধানে হারিয়েছে চেলসি। এ জয়ে এক ম্যাচ হাতে রেখেই শেষ ষোলো নিশ্চিত করেছে কন্তের দল। তবে একই দিন বাসেলের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে ১-০ গোলে হেরে গেছে মরিনহোর ম্যানচেস্টার ইউনাইটেড।

নিজেদের মাঠে ম্যাচের শুরুতেই বড় ধাক্কা খায় স্বাগতিকরা কারাবাখ। উইলিয়ানকে ডি-বক্সের মধ্যে ফাউল করায় সরাসরি লাল কার্ড দেখেন মিডফিল্ডার রাশাদ সাদিকোভ। সঙ্গে পেনাল্টি পায় চেলসি। স্পট কিক থেকে ম্যাচের ২১ মিনিটে দলকে এগিয়ে দেন হ্যাজার্ড।

ম্যাচের ৩৬ মিনিটে হাজার্ডের ব্যাকহিলে বল পেয়ে ব্যবধান দ্বিগুণ করেন উইলিয়ান। ম্যাচের ৭৩ মিনিটে আবারও ডি-বক্সের মধ্যে উইলিয়ান ফাউলের শিকার হলে পেনাল্টি পায় চেলসি। স্পট কিক থেকে দলের তৃতীয় গোলটি করেন ফাব্রেগাস। আর ৮৫তম মিনিটে ২০ গজ দূর থেকে জোরালো শটে নিজের দ্বিতীয় গোলটি করেন ব্রাজিলের এই মিডফিল্ডার।

ইংলিশ লিগের দারুণ ফর্ম নিয়ে সুইজারল্যান্ডে বাসেলের বিপক্ষে খেলতে নামে ম্যানইউ। তবে শেষ মুহূর্তের গোলে হার মানে ম্যানইউ। ম্যাচের ৮৯ মিনিটের মাথায় বাসেলের হয়ে গোল করেন এম ল্যাঙ্গ। হারের পরও ১২ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষেই আছে মরিনহোর দল। ৩ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে সুইজারল্যান্ডের দল বাসেল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ