1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন

বিয়ে করছেন ভুবনেশ্বর কুমার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০১৭
  • ৬৬ Time View

সাত পাকে বাঁধা পড়তে চলেছেন টিম ইন্ডিয়ার পেস বোলিংয়ের অন্যতম ভরসা ভুবনেশ্বর কুমার। আগামী ২৩ নভেম্বর (বৃহস্পতিবার) বান্ধবী নূপুর নাগরকে বিয়ে করছেন ভুবনেশ্বর। দু’টি রিসেপশন পার্টিও রাখা হয়েছে বিয়ের পর। ২৬ নভেম্বর বুলন্দশহর এবং ৩০ নভেম্বর নয়াদিল্লিতে পার্টি হওয়ার কথা রয়েছে।

এ জন্য শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে শেষ দুই টেস্ট সিরিজ থেকে নিয়েজেকে সরিয়ে নিয়েছেন ভারতীয় পেসার। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে বিসিসিআই।

ভুবনেশ্বরের বিকল্প হিসেব ভারতীয় দলে ডাক পেয়েছেন অলরাউন্ডার বিজয় শঙ্কর। সম্প্রতি ভারত ‘এ’ দলের হয়ে দক্ষিণ আফ্রিকা সফরে ব্যাট ও বল দারুণ পারফর্ম করেছেন তিনি।

ভুবনেশ্বরের পারিবারিক সূত্রে খবর, ভারত অধিনায়ক বিরাট কোহালি, মহেন্দ্র সিংহ ধোনি, রবীন্দ্র জাডেজা, রবিচন্দ্রন অশ্বিন এবং সুরেশ রায়না বিয়েতে উপস্থিত থাকবেন। উপস্থিত থাকার কথা উত্তরপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদেরও।

এদিকে ভুবনেশ্বরের সঙ্গে দ্বিতীয় টেস্টে থাকবেন না শিখর ধাওয়ানও। তার কারণও ব্যক্তিগত। তার পরিবর্তে দ্বিতীয় টেস্টে দলে ডাক পেয়েছেন মুরালি বিজয়। তবে তৃতীয় টেস্টেই ফিরবেন ধাওয়ান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ