1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:২২ অপরাহ্ন

দুর্নীতির মামলায় পঙ্কজ রায় গ্রেফতার

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ নভেম্বর, ২০১৭
  • ৫৬ Time View

পুঁজিবাজারের ব্রোকারেজ অ্যালায়েন্স সিকিউরিটিজের চেয়ারম্যান পঙ্কজ রায়কে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুর্নীতির মামলায় সোমবার সকালে ধানমন্ডির বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

রোববার দিবাগত রাত থেকে তার বাড়ি ঘিরে রাখা হয়েছিল। ১২ ঘণ্টার অভিযান শেষে সোমবার সকাল ১০টার দিকে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য।তিনি জানান, পঙ্কজ রায়ের বিরুদ্ধে সাড়ে আট কোটি টাকার অবৈধ সম্পদ রাখার অভিযোগে গতকাল রমনা মডেল থানায় একটি হয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

রমনা মডেল থানার ডিউটি অফিসার এসআই মোতাহার জাগো নিউজকে বলেন, ব্রোকারেজ অ্যালায়েন্স সিকিউরিটিজের চেয়ারম্যান পঙ্কজ রায়ের বিরুদ্ধে দুদক আইনে গতকাল রাতে একটি মামলা হয়েছে। মামলা নং ৪৫।
পঙ্কজ রায়ের বিরুদ্ধে হুন্ডির মাধ্যমে দেশের বাইরে অর্থ পাচারেরও অভিযোগ রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ