1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সন্তানের স্বপ্ন পূরণে বাংলাদেশে এসে লাশ নিয়ে ফিরছেন মা নতুন প্রজন্মের মেধা-দেশপ্রেম সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের চালিকাশক্তি : প্রধানমন্ত্রী ভারত থেকে সার্ভার পরিচালনা: এনপিএসবি থেকে বাদ ডিজিইপে এক ম্যাচে ৫১ লাল কার্ড, ফুটবলে অবিশ্বাস্য কাণ্ড! বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ১০ কোটি ডলার বিক্রি নয় মাসে সিটি ব্যাংকের ইপিএস বেড়ে ৪ দশমিক ৯৬ টাকা বাবার পরিচালনায় মেয়ের প্রথম সিনেমা, আসছে ‘যাপিত জীবন’ বাজার ‘স্বাভাবিক’ রাখতে রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি বাংলাদেশকে অভিবাসন গন্তব্য হিসেবে গড়ে তুলতে হবে: স্পিকার ৭৭ জেলা ও মহানগরে জামায়াতের নতুন আমির ঘোষণা, ২০ জেলায় পরিবর্তন

৩ দিনে এক স্কুলের ৩ শিক্ষকের মৃত্যু

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ নভেম্বর, ২০১৭
  • ৮৮ Time View

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় তিনদিনের ব্যবধানে মফিজ উদ্দিন তালুকদার স্মৃতি উচ্চ বিদ্যালয়ের তিন শিক্ষকের মৃত্যু হয়েছে। তিন শিক্ষকের মৃত্যুতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

গত মঙ্গল ও বৃহস্পতিবার পরপর তিনদিনে তিন শিক্ষকের স্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটে। মৃত শিক্ষকরা হলেন- বিদ্যালয়টির প্রধান শিক্ষক স্বপন কুমার দে (৫৬), সহকারী শিক্ষক জাহানারা বেগম (৫২) এবং কম্পিউটার শিক্ষক কামরুল হাসান (৩৮)।

নিহতদের পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর ১২টার দিকে বিদ্যালয়টির সহকারী শিক্ষক জাহানারা বেগম নিজ বাড়িতে ইন্তেকাল করেন। তিনি স্তন ক্যান্স্যারে আক্রান্ত ছিলেন। একইদিন গভীর রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান কম্পিউটার শিক্ষক কামরুল হাসান।

বৃহস্পতিবার সন্ধ্যার দিকে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান প্রধান শিক্ষক স্বপন কুমার দে। শুক্রবার সকালে কামারখন্দ মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন করা হয়।

মফিজ উদ্দিন তালুকদার স্মৃতি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য কিবরিয়া মণ্ডল বলেন, একই প্রতিষ্ঠানের তিনজন শিক্ষকের এভাবে চলে যাওয়াকে অনেকেই মেনে নিতে পারছেন না। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও অভিভাবকসহ এলাকাবাসীও শোকাহত হয়ে পড়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ