1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৩ মে ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন

ইনজুরিতে মাঠের বাইরে মাসচেরানো

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০১৭
  • ৫৬ Time View

মেসিকে নিয়ে রাশিয়ার বিপক্ষে শেষ সময়ের গোলে জয় পেয়েছিল আর্জেন্টিনা। পরের ম্যাচে দলের সেরা এই তারকাকে বিশ্রাম দিয়ে নাইজেরিয়ার বিপক্ষে মাঠে নামে দুই বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে মেসিকে ছাড়াআর্জেন্টিনা যে কততা ছন্নছাড়া তা আরও একবার প্রমাণ হল এই ম্যাচে। দুই গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ৪-২ ব্যবধানে হেরে যায় দলটি।

এদিকে এ ম্যাচে খেলতে গিয়ে হ্যামস্ট্রিং ইনজুরিতে আক্রান্ত হয়ে চার সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন বার্সেলোনা ডিফেন্ডার জেভিয়ার মাসচেরানো। বুধবার ৩৩ বছর বয়সী মাসচেরানোর ডান পায়ে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করা হয়। এর মাধ্যমে জানা গেছে অন্তত এক মাস মাসচেরানোকে বিশ্রামে থাকতে হবে।

এর ফলে লেগানেস, জুভেন্টাস, ভ্যালেন্সিয়া ও রিয়াল মার্সিয়ার বিপক্ষে খেলতে পারবেন না মাসচেরানো। তবে আগামী ২৩ ডিসেম্বর মৌসুমের প্রথম এল ক্ল্যাসিকোতে সান্তিয়াগো বার্নাব্যুতে ফেরার আশা করছে।

নাইজেরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচটিতে পুরো ৯০মিনিটই মাঠে ছিলেন মাসচেরানো। এবারের মৌসুমে বার্সেলোনার হয়ে সব ধরনের প্রতিযোগিতায় সর্বমোট ১০টি ম্যাচ খেলেছেন। লা লিগায় বর্তমানে দ্বিতীয় স্থানে থাকা ভ্যালেন্সিয়া থেকে চার পয়েন্ট এগিয়ে টেবিলের শীর্ষে রয়েছে কাতালান জায়ান্টরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ