1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প মুদি দোকানসহ ১৭ ব্যবসা খাত আসছে ভ্যাটের আওতায় ভিনির নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল মেসি-এমবাপ্পের রাজকীয় দ্বৈরথ, জমে উঠছে বিশ্বকাপ

ঢাকায় পৌঁছেছেন গেইল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০১৭
  • ৭২ Time View

টি-টোয়েন্টি ক্রিকেটের ফেরিওয়ালা বলা হয়ে থাকে ক্রিস গেইলকে। যে কোনো টেস্ট খেলুড়ে দেশে টি-টোয়েন্টি লিগ হলেই, সেখানেই খেলেন গেইল। এরই ধারাবাহিকতায় এবার রংপুর রাইডার্সের হয়ে বিপিএল মাতাতে ঢাকায় পৌঁছেছেন ওয়েস্ট ইন্ডিজের মারকুটে এই ওপেনার। আজ (বৃহস্পতিবার) ভোর ৫.৩০ মিনিটে শাহজালাল বিমান বন্দরে পা রাখেন এই তারকা। রংপুর রাইডার্স কর্তৃপক্ষ তার ঢাকায় পৌঁছানোর খবরটি নিশ্চিত করেছেন।

রংপুর রাইডার্সের পরবর্তী ম্যাচ আগামী ১৮ নভেম্বর (শনিবার)। ওই দিনই ঢাকায় এসে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে মাঠে নামার কথা ছিল এই তারকার। তবে কয়েকদিন বিশ্রাম ও অনুশীলন করে মাঠে নামতেই দুইদিন আগেই ঢাকা আসলেন গেইল। সবকিছু ঠিক থাকলে কুমিল্লার বিপক্ষের ম্যাচেই মাঠ কাঁপাতে দেখা যাবে ক্যারিবিয় এই ব্যাটসম্যানকে।

বিপিএলে গেইল এখন পর্যন্ত ১৫ ম্যাচে মাঠে নেমে ৩ সেঞ্চুরি ও ১ হাফ সেঞ্চুরিতে করেছেন ৬৫০ রান। এ রান করতে ছয় ও চার মেরেছেন ৬০ ও ৪২ টি।

এদিকে গতকাল রংপুরের হয়ে খেলতে আরও ঢাকায় এসে পৌঁছেছেন সাবেক কিউই অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম ও লঙ্কান তারকা কুশল পেরেরা। গেইলের সঙ্গে একই দল রংপুর রাইডার্সে খেলবেন এই দুই ব্যাটসম্যান। তারা তিনজন একসঙ্গে মাঠে নামলে বিপিএলটাও দারুণ জমে উঠবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ