1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুর বিস্তার ঠেকানো ও প্রাণহানি কমাতে দিনরাত কাজ চলছে: স্থানীয় সরকারমন্ত্রী আগামী ২ সেপ্টেম্বর দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি ‘কোনো ধরনের উগ্রতা ও উচ্ছৃঙ্খলতাকে আমরা প্রশ্রয় দেব না’ ইউপি নির্বাচনে থাকবে না দলীয় প্রতীক: শামা ওবায়েদ বাংলাদেশ ও মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত: স্বাস্থ্যমন্ত্রী মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী শপথ নিলেন আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি হাবিবুল গনি নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ ৫৫০ মিলিয়ন ডলার বিনিয়োগে লালদিয়া টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন কাল

নওগাঁয় বিস্ফোরকসহ জেএমবির ৫ সদস্য আটক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০১৭
  • ৭৫ Time View

নওগাঁর আত্রাই উপজেলার নওদুলী বাজার এলাকায় অভিযান চালিয়ে জেএমবির পাঁচ সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, ১৩ রাউন্ড গুলি ও বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার ভোরে তাদেরকে আটক করা হয়।

আটকরা হলেন- জেলার মান্দা উপজেলার পারইল আশিরা গ্রামের মৃত লোকমান প্রামাণিকের ছেলে মোয়াজ্জম হেসেন বুলেট (৩০), আত্রাই উপজেলার নওদুলি বাজারের মৃত হাফিজুর রহমান শেখের ছেলে আবদুল্লাহ (৪২), আত্রাই উপজেলার দাড়িয়াগাথি গ্রামের আহাম্মদ আলীর ছেলে আব্দুর রাজ্জাক (২৫), রানীনগর উপজেলার বেতগাড়ী গ্রামের আয়াত আলী সরদারের ছেলে লুলু সরদার (৩০) এবং নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার জমাইনগর গ্রামের ইয়াহিয়ার ছেলে মাসুদ রানা (২৫)।

নওগাঁর পুলিশ সুপার ইকবাল হোসেন জানান, আত্রাই উপজেলার নওদুলী বাজার এলাকার আয়চান আলীর বাড়িতে জেএমবি সদস্যরা গোপন মিটিং করছে- এমন সংবাদের ভিত্তিতে আত্রাই থানা পুলিশ ও ডিবি পুলিশের টিম সেখানে অভিযান চালায়। অভিযানে পাঁচজন জেএমবি সদস্যকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, ১৩ রাউন্ড গুলি, দুটি ম্যাগজিন এবং গ্রেনেড বানানোর সরঞ্জামাদি উদ্ধার করা হয়। এ বিষয়ে আত্রাই থানায় মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ