1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার : আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্বাচনি ওয়াদা বাস্তবায়নে সব বাধা প্রতিহত করা হবে: জয়নুল আবদিন ফারুক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী ট্রাম্পের ‘নজিরবিহীন ঘোষণা’য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ইংল্যান্ডের সঙ্গে খেলা বয়কটের হুমকি পিসিবির, জানতেন না সরফরাজ-বাবররা ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল অস্ট্রেলিয়া থেকে ফিরে ম্যাকাই টেস্ট নিয়ে হতাশা প্রকাশ তালহার সিনেমায় ফিরছেন বাপ্পারাজ

সাড়ে ৫ ঘণ্টা পর দিনাজপুর থেকে ট্রেন চলাচল শুরু

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০১৭
  • ৭৬ Time View

দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লা খনি রেলগেটে কাভার্ডভ্যানে ট্রেনের ধাক্কার ঘটনার সাড়ে ৫ ঘণ্টা পর বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ট্রেন চলাচল শুরু হয়েছে। এ দুর্ঘটনার পর পার্বতীপুর থেকে রাজশাহী, খুলনা ও ঢাকা রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল।

ভোর সাড়ে ৫টার দিকে পার্বতীপুর-ফুলবাড়ী রেলপথে এ দুর্ঘটনা ঘটে। এতে কাভার্ডভ্যানের চালক নিহত ও হেলপার আহত হন।

পার্বতীপুর রেল স্টেশন মাস্টার শোভোন রায় ট্রেন চলাচল শুরু হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যানটি রেললাইনের ওপর থেকে সরিয়ে ফেলা হয়েছে। ঢাকা, রাজশাহী ও খুলনাগামী সকল ট্রেন বেলা ১১টার পর থেকে একে একে ছেড়ে গেছে। ধারণা করা হচ্ছে গেটম্যানের অবহেলার কারণে এই দুর্ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোর সাড়ে ৫টার সময় পার্বতীপুর-ফুলবাড়ী রেলপথ দিয়ে মালবাহী ট্রেন যাচ্ছিল। এ সময় বড়পুকুরিয়া কয়লা খনি রেলগেটে একটি কাভার্ডভ্যানকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে কাভার্ডভ্যানের চালক নিহত ও হেলপার আহত হন।

এরপর সকাল সোয়া ৬টার দিকে খুলনা থেকে পার্বতীপুরগামী আন্তঃনগর সীমান্ত ট্রেন ওই রেলপথ অতিক্রম করার সময় রেল লাইনের ওপর পড়ে থাকা দুমড়ে-মুচড়ে যাওয়া ওই কাভার্ডভ্যানের সঙ্গে ধাক্কা লাগে এবং সীমান্ত ট্রেনটি সেখানে আটকা পড়ে। ফলে পার্বতীপুর থেকে রাজশাহী, খুলনা ও ঢাকা রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ