1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুর বিস্তার ঠেকানো ও প্রাণহানি কমাতে দিনরাত কাজ চলছে: স্থানীয় সরকারমন্ত্রী আগামী ২ সেপ্টেম্বর দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি ‘কোনো ধরনের উগ্রতা ও উচ্ছৃঙ্খলতাকে আমরা প্রশ্রয় দেব না’ ইউপি নির্বাচনে থাকবে না দলীয় প্রতীক: শামা ওবায়েদ বাংলাদেশ ও মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত: স্বাস্থ্যমন্ত্রী মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী শপথ নিলেন আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি হাবিবুল গনি নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ ৫৫০ মিলিয়ন ডলার বিনিয়োগে লালদিয়া টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন কাল

পাহাড়ে নতুন দলের জেরে সড়ক অবরোধ, ভোগান্তিতে পরীক্ষার্থীরা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০১৭
  • ৯৭ Time View

পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফ ভেঙে ইউপিডিএফ-গণতান্ত্রিক নামে নতুন সংগঠনের আত্মপ্রকাশের প্রতিবাদে ইউপিডিএফ (প্রসীত) সমর্থিতদের ডাকা সকাল সন্ধ্যা সড়ক অবরোধ চলছে।

বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ি-ঢাকা মহাসড়কের ফায়ার সার্ভিস এলাকায় টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধের সমর্থনে পিকেটিং করে ইউপিডিএফ সমর্থকরা। এছাড়াও জেলার বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে অবরোধের সমর্থনে পিকেটিং করা হচ্ছে।

এদিকে অবরোধের ফলে জেলা শহরের সঙ্গে দূরপাল্লার সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। এছাড়াও জেলার আভ্যন্তরীণ সড়কেও যান চলাচল বন্ধ রয়েছে। বৃহস্পতিবার সাপ্তাহিক হাটের দিন হলেও দূরপাল্লার যান চলাচল বন্ধ থাকায় বাজারের ক্রেতা-বিক্রেতার উপস্থিতি কম লক্ষ্য করা গেছে।

তবে আকস্মিক এ অবরোধে সবচেয়ে বেশী ভোগান্তিতে পড়েছে জেএসসি-জেডিসি পরীক্ষার্থীরা। আজ নির্ধারিত পরীক্ষা থাকায় হেঁটে শিক্ষার্থীদের পরীক্ষায় কেন্দ্রে যেতে হয়েছে।

সকাল-সন্ধ্যা অবরোধ চলাকালে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে খাগড়াছড়ি জেলা সদর ছাড়াও বিভিন্ন উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন খাগড়াছড়ির পুলিশ সুপার আলী আহমদ খান। এখনো পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি বলেও জানান তিনি।

jagonews24

প্রসঙ্গত, গত ১৫ নভেম্বর দুপুরে খাগড়াছড়ি শহরের খাগড়াপুর এলাকায় ইউপিডিএফ‘কে অগণতান্ত্রিক ও দুর্নীতিগ্রস্ত সংগঠন অ্যাখ্যা দিয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ইউপিডিএফ-গণতান্ত্রিক নামে নতুন সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। একই সময়ে ইউপিডিএফ (প্রসীত) সমর্থকরা খাগড়াছড়ি জেলা সদরের চেঙ্গী স্কোয়ারে লাঠি মিছিল ও সমাবেশ করে তাদের প্রতিহতের ঘোষণা দিয়ে এ সড়ক অবরোধের ডাক দেয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ