1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গু নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কতা বিবাহবন্ধনে আবদ্ধ হলেন টেইলর সুইফট ও ট্র্যাভিস কেলসি ঘানাকে হারিয়ে শেষ দল হিসেবে শেষ ষোলোয় কলম্বিয়া ‘নকআউটে কেউ কাউকে বিন্দুমাত্র ছাড় দেয় না’ জুলাই অভ্যুত্থানে নিহতদের স্মরণসভা আজ, যোগ দেবেন প্রধানমন্ত্রী ‘শক্তিশালী’ কেপ ভার্দের বিপক্ষে কষ্টার্জিত জয়ে শেষ ষোলোয় আর্জেন্টিনা সাইবার আইনকে সময়োপযোগী করতে প্রয়োজনীয় আইনি সংস্কার করা হবে : তথ্যমন্ত্রী মাদক ব্যবসা ছেড়ে দেন, গর্তে পড়লে উদ্ধারের লোক থাকবে না: পানিসম্পদমন্ত্রী বৈশ্বিক পরিস্থিতি সমন্বয় করে সরকার এলপিজির দাম তাৎক্ষণিক কমিয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী ‘জাল যার, জলা তার’ নীতিতে চলবে হাওর ও নদী ব্যবস্থাপনা: মৎস্য প্রতিমন্ত্রী

ট্যাক্স আইডি কার্ড পেলেন প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ নভেম্বর, ২০১৭
  • ৫৫ Time View

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তার ইনকাম ট্যাক্স আইডি কার্ড (আয়কর পরিচয়পত্র) হস্তান্তর করা হয়েছে। সোমবার মন্ত্রিসভার বৈঠকের শুরুতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নজিবুর রহমান প্রধানমন্ত্রীর হাতে এ পরিচয়পত্র হস্তান্তর করেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম প্রধানমন্ত্রীকে ট্যাক্স কার্ড হস্তান্তরের কথা জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘প্রধানমন্ত্রী ১৯৮২-৮৩ করবর্ষ থেকে নিয়মিতভাবে আয়কর দিয়ে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন। সেজন্য জাতীয় রাজস্ব বোর্ড একটি স্বীকৃতি ফলক তৈরি করে তাতে অভিনন্দন জানিয়েছে।’

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে সরবরাহ করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় রাজস্ব বোর্ড জাতীয় পরিচয়পত্রের ডাটাবেজ ব্যবহার করে করদাতাদের জন্য একটি ইনকাম ট্যাক্স আইডি কার্ড প্রচলন করেছে। এই কার্ডটি করদাতাদের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা তৈরি করেছে। ১ থেকে ৭ নভেম্বর পর্যন্ত ঢাকার আয়কর মেলা থেকে ইনকাম ট্যাক্স আইডি কার্ড নেয়ার সঙ্গে সঙ্গে করদাতারা এটিকে উন্নয়নে তাদের অংশীদারিত্বের পরিচয় বলে উচ্ছ্বসিত প্রশংসা করেছেন।

এ বছর বেশ কয়েকজন মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক, বিভিন্ন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা আয়করা মেলা পরিদর্শন করেছেন এবং ইনকাম ট্যাক্স আইডি কার্ড গ্রহণ করেছেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ