1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার : আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্বাচনি ওয়াদা বাস্তবায়নে সব বাধা প্রতিহত করা হবে: জয়নুল আবদিন ফারুক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী ট্রাম্পের ‘নজিরবিহীন ঘোষণা’য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ইংল্যান্ডের সঙ্গে খেলা বয়কটের হুমকি পিসিবির, জানতেন না সরফরাজ-বাবররা ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল অস্ট্রেলিয়া থেকে ফিরে ম্যাকাই টেস্ট নিয়ে হতাশা প্রকাশ তালহার সিনেমায় ফিরছেন বাপ্পারাজ

সাঁকোর স্থানে সেতুর দাবিতে ৫ শিক্ষা প্রতিষ্ঠানের মানববন্ধন

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ নভেম্বর, ২০১৭
  • ৯৪ Time View

বাগেরহাটের মোরেলগঞ্জে একটি সেতুর দাবিতে মানববন্ধন করেছে ৫ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সোমবার বেলা ১১টায় চালিতাবুনিয়া এলাকায় এ মানববন্ধন হয়।

খাউলিয়া ইউনিয়নের চালিতাবুনিয়া ও চিপাবারইখালী গ্রামের মধ্যবর্তী খালের সেতুটি প্রায় একযুগ পূর্বে ভেঙে গেছে। এরপর থেকে স্থানীয়ভাবে বাঁশের সাঁকে তৈরি করে চলাচল করছে এলাকার লোকজন।

সাঁকোটির দুই পাড়ে থাকা চিপাবারইখালী মাধ্যমিক বিদ্যালয়, আররহমাহ ইন্সস্টিটিউট, চালিতাবুনিয়া হেফজোখানা, ওলামাগঞ্জ দাখিল মাদরাসা ও চালিতাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীসহ দুই গ্রামের শতশত লোক চরম ভোগান্তিতে পড়েছেন। ছোটখাটো দুর্ঘটনাও ঘটছে এখানে।

এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে ওই এলাকায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উদ্যোগে মানববন্ধনের আয়োজন করা হয়। ঘণ্টাব্যাপী স্থায়ী মানববন্ধনে স্থানীয় বিভিন্ন শ্রেণিপেশার লোক অংশ নেন।

এ সময় মুক্তিযোদ্ধা ওয়াদুদ ফরাজী, প্রভাষক লুৎফর রহমান হাওলাদার, ইউপি সদস্য মিলন হাওলাদার প্রমুখ বক্তৃতা করেন। বক্তারা ভেঙে যাওয়া সাঁকোর স্থানে দ্রুত একটি ব্রিজ নির্মাণের দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ