1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
সবাই আমাকে সিঙ্গেল দেখতে চায় : পরীমনি রেকর্ড দামে বিক্রি হলো বিটিএস তারকা জিমিনের শার্ট চলে গেলেন ইতালির বিশ্বকাপজয়ী কিংবদন্তি বারেসি ডিএমপির গত ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪৩৩, মামলা ২৭ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক এখন অত্যন্ত ইতিবাচক অবস্থানে : পররাষ্ট্রমন্ত্রী জুলাই সনদের আলোকে আইন সংস্কার কমিশনের প্রস্তাবনা বাস্তবায়ন হবে শেয়ারবাজারে সপ্তাহের শেষদিনে সূচকে উত্থান, কমেছে লেনদেন শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয় : স্বাস্থ্য মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এনসিপির গাড়িবহরে হামলার ঘটনায় ১১১ জনের বিরুদ্ধে মামলা দুর্গাপুরে ৭৪০ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ, বাবা-মেয়ে আটক

ইউনেস্কোর সম্মেলন শেষে দেশে ফিরেছেন শিক্ষামন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ নভেম্বর, ২০১৭
  • ৮৩ Time View

ইউনেস্কো’র ৩৯তম সাধারণ সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। শনিবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান শিক্ষা মন্ত্রণালয়ের সচিব-কর্মকর্তাবৃন্দ।

শিক্ষামন্ত্রীকে তারা ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং এবারের ইউনেস্কো সাধারণ সম্মেলনে বাংলাদেশের বিভিন্ন অর্জনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে কর্মকর্তাদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, ইউনেস্কো’র এবারের সম্মেলন বাংলাদেশের জন্য ছিল খুবই গুরুত্বপূর্ণ এবং সাফল্যের উজ্জ্বল দৃষ্টান্ত। এ সম্মেলনে বিশ্ব পরিমণ্ডলে বাংলাদেশের সুনাম বৃদ্ধি পেয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে ইউনেস্কো’র মেমোরি অব দ্য ওয়ার্ল্ড রেজিস্টারে অন্তর্ভুক্ত হয়েছে। বাংলাদেশ সংস্থাটির পরবর্তী সম্মেলনের জন্য ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছে।

তিনি বলেন, সফল কূটনৈতিক তৎপরতার ফলে বাংলাদেশ তৃতীয়বারের মতো সদস্য রাষ্ট্রসমূহের ভোটে সংস্থাটির নির্বাহী বোর্ডের সদস্য নির্বাচিত হয়েছে। বাংলাদেশ আগামী ২০১৭-২০২১ মেয়াদের জন্য ইউনেস্কো’র নির্বাহী বোর্ডের সদস্য হিসেবে কাজ করবে। নির্বাচনে বাংলাদেশ ১৮৪ ভোটের মধ্যে মধ্যে ১৪৪ ভোট লাভ করে।

শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য ও দূরদর্শী নেতৃত্ব এবং সংশ্লিষ্ট সকলের আন্তরিক প্রচেষ্টার ফলেই এ অর্জন সম্ভব হয়েছে। এ জন্য শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব ও কাজের চ্যালেঞ্জ আরো বেড়ে গেছে বলে তিনি মন্তব্য করেন। এ সুনাম ধরে রাখতে সংশ্লিষ্ট সকলকে আরো নিবেদিতপ্রাণ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

শিক্ষামন্ত্রী ই-নাইন ফোরামের চেয়ারম্যান হিসেবে এ সম্মেলনে যোগদানকারী ই-নাইন রাষ্ট্রসমূহের মন্ত্রীদের সম্মানে গত ১ নভেম্বর মধ্যাহ্ন ভোজের আয়োজন করেন। এ ফোরামের সকল সদস্য দেশসমূহের শিক্ষামন্ত্রীরা এ অনুষ্ঠানে যোগ নেন। তারা বাংলাদেশের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন।

উল্লেখ্য, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ইউনেস্কো’র ৩৯তম সাধারণ সম্মেলনে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। এ সম্মেলনে যোগ দিতে তিনি গত ২৯ অক্টোবর প্যারিসের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। প্রতিনিধিদলে অন্যান্যের মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন, অতিরিক্ত সচিব চৌধুরী মুফাদ আহমেদ এবং বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশনের সচিব মো. মনজুর হোসেন উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ