1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:৩১ অপরাহ্ন

দুপুরে রংপুর যাচ্ছেন আ.লীগের প্রতিনিধি দল

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ নভেম্বর, ২০১৭
  • ৫৯ Time View

শুক্রবার সংগঠিত সাম্প্রদায়িক সহিংসতায় ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শনে আজ (শনিবার) দুপুরে রংপুর যাচ্ছেন আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল। দলের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি ও মনোরঞ্জন শীল গোপাল এমপি প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।

আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে উল্লেখ করা হয়েছে, সফরকালে আওয়ামী লীগ নেতৃবৃন্দ রংপুর জেলার গঙ্গাছড়া উপজেলায় গতকাল (শুকবার) সংগঠিত সাম্প্রদায়িক সহিংসতা ও অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিগ্রস্থ হরকলি ঠাকুরপাড়া গ্রাম পরিদর্শন করবেন।

উল্লেখ্য, রংপুর সদর উপজেলায় টিটু চন্দ্র নামে এক ব্যক্তি মহানবীকে (সাঃ) নিয়ে ফেসবুকে কটূক্তি করেন। এর প্রতিবাদ করতে গিয়ে শুক্রবার জুমার নামাজের পর খলেয়া ইউনিয়নের শলেয়া শাহ বাজারে স্থানীয় মুসল্লিদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষে হাবিব নামে স্থানীয় এক যুবক (২৭) নিহত হন।

এ সময় বিক্ষুব্ধ মুসল্লিরা ওই এলাকার ঠাকুরপাড়ার তিনটি বাড়িতে অগ্নিসংযোগ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ