1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ সাইবার অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী রেফারিং খুবই বাজে ছিল: ক্রোয়েশিয়া কোচ রোনালদোকে ম্যাচসেরা ঘোষণা, এমন সিদ্ধান্তে বিস্ময়-তীব্র বিতর্ক মেসিদের রুখে দেওয়ার রণহুংকার ভোজিনহার আলজেরিয়াকে বিদায় করে শেষ ষোলোতে সুইজারল্যান্ড পাপুয়ায় মার্কিন পাইলটকে হত্যা, বিমান পুড়িয়ে দেওয়ার দাবি বিচ্ছিন্নতাবাদীদের যুক্তরাষ্ট্রে স্টেডিয়ামের মালিকানা নাইট রাইডার্স ও শাহরুখের খামেনিকে চিরবিদায়ের জন্য প্রস্তুত করা হচ্ছে, জানাজা ঘিরে নজিরবিহীন প্রস্তুতি ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগে শূন্য পদের তথ্য চেয়েছে সরকার

নেইমারের বার্সা ছাড়ার খবর জানতেন না মেসি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০১৭
  • ৫৯ Time View

মৌসুমের শুরুতে রেকর্ড ২২২ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফিতে বার্সেলোনা ছেড়ে ফরাসি ক্লাব পিএসজিতে যোগ দেন নেইমার। বার্সার ছাড়ার কথা গত জুলাইয়ে লিওনেল মেসির বিয়ের অনুষ্ঠানেই জাভিকে বলেছিলেন ব্রাজিলিয়ান এই তারকা। পিকেও জানতেন আগে থেকেই। শুধু জানতেন শুধু দলের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসি

ইএসপিএনের সঙ্গে আলাপকালে মেসি বলেন, ‘সত্যিই আমি জানতাম না ও(নেইমার) চলে যাচ্ছে। শেষ দিন পর্যন্ত তার সঙ্গে আমরা কথা হয়। ও বলছিল সিদ্ধান্ত নিতে পারছে না। অনেকে বলছে তারা জানতো। আমরা শেষ মিনিট পর্যন্ত তাকে নিয়ে কথা বলেছি।’

মেসি বললেন, ‘আমি তাকে বোঝাতে চেয়েছিলাম, ‘নেইমার ওখানে যেও না, সুখী হবে না। এসব আলাপের ভেতর শেষ দিন পর্যন্ত ও আমাকে চলে যাওয়ার বিষয়টি জানায়নি।’

নেইমারের চলে যাওয়া মেসি আর জানান, ‘আমরা ভালো বন্ধু। তাই চাচ্ছিলাম ও (নেইমার) যেন না যায়। তবে চলে যাওয়ার সিদ্ধান্ত নিলে ওকে ছেড়ে দেওয়া উচিত। কারণ বন্ধু হিসেবে তার চলে যাওয়াটা ছিল বেদনাদায়ক।’

চলতি মৌসুমের শুরুতে নেইমার বার্সা ছেড়ে পিএসজিতে যাচ্ছেন এমন খবর চাউর হওয়ার পর থেকেই বিশ্বজুড়ে হৈ-চৈ শুরু হয়। তবে সে সময় নেইমার অনেকটা সময় চুপ করে থাকেন। অবশেষে মৌসুমের শুরুতে পাড়ি জমান পিএসজিতে।

এদিকে পিএসজিতে যাওয়ার পর স্বপ্নের মতো শুরু করেছেন নেইমার। সব ধরনের প্রতিযোগিতায় ১২ ম্যাচে করেছেন ১১ গোল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ