1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনামঃ
খুলনায় দুটি আগ্নেয়াস্ত্রসহ আশিক বাহিনীর ‘শুটার জনি’ গ্রেপ্তার জেমস বন্ডের সিনেমা থেকে অনুপ্রাণিত হয়ে মৃতদের স্মরণ উৎসব ট্রাইব্যুনালের বিচার নিয়ে মন্তব্য, ব্যারিস্টার ফুয়াদকে তলব পরিবার পরিকল্পনা জোরদারে বছরব্যাপী কার্যক্রম শুরু করছে সরকার নতুন মজুরি বোর্ড গঠন: শ্রমিকদের কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর সৌদির তুলনায় আমরা কিচ্ছু না, দয়া করে তারা আমাদের কথা শোনে: ধর্মমন্ত্রী রাজনৈতিক দলে সুশাসনের ঘাটতি, বাড়ছে পেশিশক্তির প্রভাব: টিআইবি খুলনায় হত্যা ও মাদকের আসামিকে কুপিয়ে খুন বিএনপি ক্রসফায়ার দেয়া শুরু করলে, ওদের লোককেই আগে দিতে হবে: হাসনাত আব্দুল্লাহ অভিনেতা শরিফুল রাজের বিরুদ্ধে ৪৮ ঘণ্টার আলটিমেটাম

১৭ নভেম্বর মুক্তি পাচ্ছে অঙ্কুশ-নুসরাতের বলো দুজ্ঞা মাঈকী

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ নভেম্বর, ২০১৭
  • ১১৩ Time View

সাফটা চুক্তির আওতায় আগামী ১৭ নভেম্বর (শুক্রবার) বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে কলকাতার ছবি ‌‘বলো দুজ্ঞা মাঈকী’। বাংলাদেশে ছবিটি আমদানি করছে ‘তিতাস কথাচিত্র’। প্রতিষ্ঠানটির কর্ণধার আবুল কালাম আজাদ জাগো নিউজকে এমন খবর নিশ্চিত করে বলেছেন, ১৭ নভেম্বর মুক্তি পাবে ‘বলো দুজ্ঞা মাইকী’। বাংলাদেশের শতাধিক হলে সিনেমাটি দেখতে পারবেন দর্শক।

আবুল কালাম আজাদ বলেন, ‘বাংলাদেশের সিনেমা হলে ‘বলো দুজ্ঞা মাঈকী’র মুক্তির জন্য তথ্য মন্ত্রণালয়ে আবেদন করেছিলাম গত মাসে। গত ১৬ অক্টোবর মন্ত্রণালয়ে থেকে অনুমতি পেয়েছি। এরপর গত বৃহস্পতিবার ছবিটি সেন্সর ছাড়পত্র পেয়েছে, রোববার সনদ হাতে পেয়েছি। মুক্তিতে আর কোনো বাঁধা নেই।’

কলকাতার জনপ্রিয় পরিচালক রাজ চক্রবর্তী পরিচালনা করছেন ‘বলো দুজ্ঞা মাঈকী’ ছবিটি। কলকাতার শীর্ষ প্রযোজনা প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ ফিল্মস এটি প্রযোজনা করেছে। পশ্চিমবঙ্গে দূর্গা পূজা উপলক্ষে গত ২২ সেপ্টেম্বর ‘বলো দুজ্ঞা মাঈকী’ মুক্তি পেয়েছিল। ঢাকার জাজ মাল্টিমিডিয়া এই ছবির সোশ্যাল মিডিয়া পার্টনার হিসেবে কাজ করছে।

‘বলো দুজ্ঞা মাঈকী’ ছবির পরিবর্তে কলকাতায় মুক্তি পাবে বাংলাদেশের ‘মাস্তানি’। কাজী মারুফ ও মৌসুমি হামিদ অভিনীত এ ছবিটি পরিচালনা করেছেন ফিরোজ খান প্রিন্স। যেটি গেল বছরের ১৯ আগস্ট বাংলাদেশে মুক্তি পায়। ওপারে ছবিটি আমদানি করছেন অজয় এন্টারপ্রাইজ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ