1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১:০৬ অপরাহ্ন

বাফুফের সিনিয়র সহ-সভাপতি সালাম মুর্শেদী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ মে, ২০১২
  • ১৩৯ Time View

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি পদে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন আব্দুস সালাম মুর্শেদী।

১২১ ভোটের মধ্যে ৬০ ভোট পেয়ে নির্বাচিত হন জাতীয় দলের এই সাবেক ফুটবলার। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় দলের আরেক সাবেক ফুটবলার গোলাম রাব্বানী হেলাল পেয়েছেন ২৮ ভোট।

সিনিয়র সহ-সভাপতি পদের বাকি তিন প্রার্থীর মধ্যে ২৩ ভোট পেয়েছেন শেখ রাসেল ক্রীড়াচক্রের সভাপতি নূরে আলম চৌধুরী। এছাড়া জাতীয় দলের সাবেক অধিনায়ক আশরাফ উদ্দিন আহমেদ চুন্নু ৬ ভোট ও মোহামেডান ক্লাবের সাবেক অতিরিক্ত সাধারণ সম্পাদক মুস্তাকুর রহমান পেয়েছন ৪ ভোট।

সহ-সভাপতি পদে কাজী নাবিল আহমেদ, তাবিথ এম আউয়াল, আরিফ খান জয় এবং বাদল রায় নির্বাচিত হয়েছেন। সবচেয়ে বেশি ৭৬ ভোট পেয়ে প্রথম হয়েছেন কাজী নাবিল। ৭৪ ভোট পেয়ে তাবিদ আওয়াল দ্বিতীয়, ৭০ ভোট পেয়ে জয় তৃতীয় এবং ৬১ ভোট পেয়ে বাদল রায় চতুর্থ হয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ