1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাইবার আইনকে সময়োপযোগী করতে প্রয়োজনীয় আইনি সংস্কার করা হবে : তথ্যমন্ত্রী মাদক ব্যবসা ছেড়ে দেন, গর্তে পড়লে উদ্ধারের লোক থাকবে না: পানিসম্পদমন্ত্রী বৈশ্বিক পরিস্থিতি সমন্বয় করে সরকার এলপিজির দাম তাৎক্ষণিক কমিয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী ‘জাল যার, জলা তার’ নীতিতে চলবে হাওর ও নদী ব্যবস্থাপনা: মৎস্য প্রতিমন্ত্রী গণমাধ্যম শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল দেশীয় প্রযুক্তিতে তৈরি সোলার সেচপাম্প দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার ঘোষণা বৃদ্ধকে রাস্তায় ফেলে গেল স্বজনরা, উদ্ধার করে দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী দেশজুড়ে সরকারি উদ্যোগে ছড়িয়ে দেওয়া হবে ‘সলেমানের সোলার সেচপাম্প’: মির্জা ফখরুল পদ্মা রেল সেতুর মাটি কাটা প্রকল্পের নকশা ও চুক্তিরই অংশ: রেলমন্ত্রী ‘নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন’, শিক্ষকদের কড়া বার্তা দিলেন মন্ত্রী

দুই যুদ্ধ জাহাজ তৈরি করল খুলনা শিপইয়ার্ড

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০১৭
  • ৪৫ Time View

এই প্রথম নিশান ও দুর্গম নামে দুটি অত্যাধুনিক যুদ্ধ জাহাজ তৈরি করেছে খুলনা শিপইয়ার্ড। চীনের কারিগরি সহায়তায় মাত্র দু’বছরে এ দুই পেট্রোল ক্রাফট নির্মাণ করা হল। যুদ্ধ জাহাজ দুটি যুক্ত হলে সমুদ্র সীমা নিরাপত্তা, সম্পদ আহরণ ও সুষ্ঠু ব্যবস্থাপনায় বাংলাদেশ নৌবাহিনীর সক্ষমতা আরো বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

২০১৪ সালের ৩০ জুন নৌবাহিনীর জন্য দুটি বড় পেট্রোল ক্রাফট বা যুদ্ধ জাহাজ নির্মাণে চুক্তিবদ্ধ হয় খুলনা শিপইয়ার্ড। ২০১৫ সালের ৬ সেপ্টেম্বর নির্মাণকাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রপতি আব্দুল হামিদ ৮ নভেম্বর নবনির্মিত যুদ্ধ জাহাজ দুটি নৌবাহিনীর কাছে হস্তান্তর করবেন।

এরইমধ্যে নিশান ও দূর্গম নামের জাহাজ দুটি নদী ও সমুদ্রে পরীক্ষামূলক চালানো হয়েছে। ঘণ্টায় ২৫ নটিক্যাল মাইল গতিতে চলতে সক্ষম এ দুই যুদ্ধ জাহাজে অত্যাধুনিক অস্ত্রসহ ৭০ নাবিক থাকতে পারবেন।

জাহাজ দুটি সংযুক্ত হলে সমুদ্র সীমা নিরাপত্তা, সম্পদ আহরণ ও সুষ্ঠু ব্যবস্থাপনায় নৌবাহিনীর সক্ষমতা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

যুদ্ধ জাহাজ দুটি নির্মাণে খরচ হয়েছে ৮শ’ কোটি টাকা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ