1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন

পটুয়াখালী জেলা পরিষদ চেয়ারম্যানের ইন্তেকাল : এলজিআরডি মন্ত্রী ও চিফ হুইপের শোক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০১৭
  • ৬৫ Time View

 পটুয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ খান মোশারফ হোসেন বুধবার রাত সাড়ে ১১টায় ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে… রাজিউন)।
পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন দীর্ঘদিন চক্ষু ও লিভারের সমস্যায় ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী ১ পুত্র ও ২ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
স্থানীয় সরকার, পল্ল¬ী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন পটুয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
আজ এক শোকবার্তায় মন্ত্রী বলেন, আলহাজ¦ খান মোশারফ হোসেনের মৃত্যুতে জাতি একজন বীর মুক্তিযোদ্ধা, নিবেদিত প্রাণ রাজনীতিক ও দেশপ্রেমিককে হারিয়েছে। প্রবীণ এ রাজনীতিক মুক্তিযুদ্ধ ও রাজনীতির অঙ্গনে উজ্জ্বল ভূমিকা রেখে গেছেন। তার অবদান জাতি চিরদিন স্মরণ রাখবে।
তিনি মরহুমের শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
এদিকে জাতীয় সংসদের চীফ হুইপ আসম ফিরোজ, সাবেক চীফ হুইপ আবুল হাসনাত আবদুল্লা এমপি, সাবেক ধর্ম প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মো. শাহজাহান মিয়া, সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী মো. মাহবুবুর রহমান তালুকদার এমপি, সাবেক প্রতিমন্ত্রী আ.খ.ম জাহাঙ্গীর হোসেন এমপি, জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, বেগম লুৎফুন নেছা এমপি, স্থানীয় সরকার মন্ত্রনালয়ের সচিব আ. মালেক ও স্বাস্থ্য সচিব মো. ফয়েজ আহমেদসহ জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ পৃথক শোকবার্তায় খান মোশারফ হোসেনের মৃত্যুতে গভীর শোক ও তার রুহের মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ