1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প মুদি দোকানসহ ১৭ ব্যবসা খাত আসছে ভ্যাটের আওতায় ভিনির নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল মেসি-এমবাপ্পের রাজকীয় দ্বৈরথ, জমে উঠছে বিশ্বকাপ

বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ইউনেস্কোর স্বীকৃতি : ৭ দিনব্যাপী কর্মসূচি আওয়ামী লীগের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০১৭
  • ৭৮ Time View

 জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা (ইউনেস্কো) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বিশ্ব ঐতিহ্যের দলিল (ওয়ার্ল্ডস ডকুমেন্টারি হেরিটেজ) হিসেবে স্বীকৃতি প্রদান করায় সে উপলক্ষে সারাদেশে ৭ দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে আওয়ামী লীগ। বুধবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা’র ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সম্পাদকম-লীর এক জরুরি সভায় এই কর্মসূচি গ্রহণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়।
কর্মসূচির মধ্যে রয়েছে ৩ নভেম্বর বঙ্গবন্ধু ভবনে জমায়েত এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ। ৪ নভেম্বর দেশব্যাপী বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ সম্প্রচার ও সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে র‌্যালী। ৫ নভেম্বর সারাদেশের মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডায় বিশেষ দোয়া প্রার্থনা। ৬ নভেম্বর বিকেলে রাজধানী ঢাকা ব্যাতীত সারাদেশে আনন্দ শোভাযাত্রা। ৭ নভেম্বর দেশব্যাপী আলোচনা সভা ও সেমিনারের আয়োজন। ৮ নভেম্বর সারাদেশে সাংষ্কৃতিক অনুষ্ঠানের আয়োজন এবং ৯ নভেম্বর দুপুর আড়াই টায় বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চ ভাষণের স্মৃতি-বিজড়িত সোহরাওয়ার্দী উদ্যানে নাগরিক সমাবেশ।
দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আগামী ৩ থেকে ৯ নভেম্বর পর্যন্ত আওয়ামী লীগ ঘোষিত ৭ দিনব্যাপী কর্মসূচি সারাদেশের প্রতিটি জেলা, মহানগর, উপজেলা, থানা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে পালনের জন্য আওয়ামী লীগের সহযোগী, ভ্রাতৃপ্রতিম সংগঠনসহ সর্বস্তরের জনগণের প্রতি অনুরোধ জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ