1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ সাইবার অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী রেফারিং খুবই বাজে ছিল: ক্রোয়েশিয়া কোচ রোনালদোকে ম্যাচসেরা ঘোষণা, এমন সিদ্ধান্তে বিস্ময়-তীব্র বিতর্ক মেসিদের রুখে দেওয়ার রণহুংকার ভোজিনহার আলজেরিয়াকে বিদায় করে শেষ ষোলোতে সুইজারল্যান্ড পাপুয়ায় মার্কিন পাইলটকে হত্যা, বিমান পুড়িয়ে দেওয়ার দাবি বিচ্ছিন্নতাবাদীদের যুক্তরাষ্ট্রে স্টেডিয়ামের মালিকানা নাইট রাইডার্স ও শাহরুখের খামেনিকে চিরবিদায়ের জন্য প্রস্তুত করা হচ্ছে, জানাজা ঘিরে নজিরবিহীন প্রস্তুতি ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগে শূন্য পদের তথ্য চেয়েছে সরকার

বিপদ কাটিয়ে ওয়েস্ট ইন্ডিজের ৪৪৮ রানের পুঁজি

Reporter Name
  • Update Time : বুধবার, ১ নভেম্বর, ২০১৭
  • ৬৪ Time View

২৩০ রানে নেই ৭ উইকেট। একটা সময় তো জিম্বাবুয়ের ৩২৬ রানের কাছাকাছি যাওয়াই কঠিন মনে হচ্ছিল ওয়েস্ট ইন্ডিজের। বুলাওয়েতে সিরিজের দ্বিতীয় টেস্টে সেই দলটিই শেষপর্যন্ত অলআউট হলো ৪৪৮ রানের পাহাড়সমান পুঁজি গড়ে। ফলে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ইনিংসে তারা লিড পেয়েছে ১২২ রানের।

জেসন হোল্ডার আর শেন ডোরিচ-আগের দিনই বিপর্যয় আটকে দিয়েছিলেন। চতুর্থ দিনের প্রথম সেশনে সেঞ্চুরি তুলে নিয়েছেন দু’জনই। হোল্ডার আউট হয়েছেন ১১০ রানে। শেন ডোরিচ করেছেন ১০৩ রান। সেঞ্চুরিয়ান এই দুই ব্যাটসম্যানকেই আউট করেছেন বাঁহাতি পেসার টেন্ডাই চিসুরু। সিকান্দার রাজার ৫ উইকেটের পর তিনি নিয়েছেন ৩টি উইকেট।

অষ্টম উইকেটে হোল্ডার আর ডোরিচের জুটিটি ২১২ রানের। এই উইকেটে টেস্ট ইতিহাসের নবম সেরা জুটি এটি। অষ্টম উইকেটে সবচেয়ে বড় জুটির রেকর্ডটি ইংল্যান্ডের জোনাথান ট্রট আর স্টুয়ার্ট ব্রডের। ২০১০ সালে লর্ডসে পাকিস্তানের বিপক্ষে ৩৩২ রানের জুটি গড়েছিলেন তারা।

কাইরন পাওয়েলের ৯০ রানে ভর করে একটা সময় ৪ উইকেটে ২১৯ রান তুলে ফেলেছিল ওয়েস্ট ইন্ডিজ। হঠাৎই কয়েকজন ব্যাটসম্যানকে হারিয়ে বিপদে পড়ে যায় ক্যারিবীয়রা। শেষপর্যন্ত এই বিপদ কাটিয়ে আবারও দলকে চালকের আসনে নিয়ে গেছে হোল্ডার-ডোরিচ জুটি।

এর আগে, টসে জিতে ব্যাট করতে নামা জিম্বাবুয়ে হ্যামিল্টন মাসাকাদজার (১৪৭) দুর্দান্ত এক সেঞ্চুরিতে ৩২৬ রানে অলআউট হয়েছিল। বল হাতে আলো ছড়ানো সিকান্দার রাজা ব্যাট হাতেও করেন ৮০ রান। পিটার মুরের ব্যাট থেকে আসে ৫২ রান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ