1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ নির্বাচনে অপতথ্য বা তথ্যের অপপ্রচারই বড় চ্যালেঞ্জ : ইসি সচিব এবারের ভোটে জালিয়াতি হওয়ার কোনো সম্ভাবনা নেই : মির্জা ফখরুল শুক্রবার বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা করবেন তারেক রহমান প্রবাসী আয় প্রবাহে ঊর্ধ্বগতি, চলতি অর্থবছরে ২১ দশমিক ৭ শতাংশ প্রবৃদ্ধি মানুষ অনেক কষ্টে, রক্ত ও ত্যাগের বিনিময়ে ভোটের অধিকার অর্জন করেছে : মির্জা আব্বাস ব্যবসার পরিবেশ উন্নয়নে ন্যায্যতা ও নৈতিকতার চর্চার ওপর গুরুত্বারোপ নিলামে ১৭১ মিলিয়ন ডলার ক্রয় করল বাংলাদেশ ব্যাংক শিশু আয়ানের মৃত্যু : ইউনাইটেড হাসপাতালের তিন চিকিৎসকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা লাশ পোড়ানোর মামলায় ছয় আসামির মৃত্যুদণ্ড ও সাত আসামির যাবজ্জীবন কারাদণ্ড

রোহিঙ্গা প্রসঙ্গে খালেদা জিয়া মিথ্যা বলছেন : নাসিম

Reporter Name
  • Update Time : বুধবার, ১ নভেম্বর, ২০১৭
  • ৫১ Time View

রোহিঙ্গাদের কল্যাণে সরকারের নেওয়া পদক্ষেপ সম্পর্কে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া মিথ্যাচার করছেন বলে অভিযোগ করেছেন স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম।

আজ মঙ্গলবার বাংলাদেশের সাম্যবাদী দলের ৫০ বছর পূর্তি উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত অনুষ্ঠানে নাসিম এ মন্তব্য করেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ না কি কিছু করে নাই। সরকার না কি কিছু করে নাই। সরকার না কি কোনোভাবেই এগিয়ে আসে নাই রোহিঙ্গাদের জন্য। এত বড় মিথ্যাচার, এত বড় অসত্য কথা কেউ বলতে পারে, বলেন? তিনটা মাস আমরা সেখানে ছিলাম, গেলাম। প্রধানমন্ত্রীসহ সেখানে গেল, সাহায্য করলাম, সারা দুনিয়াকে জাগ্রত করলাম আমরা।

উনি তিন মাস পরে ঘুম থেকে উঠে বললেন কিছুই হয় নাই ওখানে না কি। একজন সাবেক প্রধানমন্ত্রী যে এভাবে মিথ্যাচার করতে পারেন, বিস্মিত হয়েছি আমরা।’

আওয়ামী লীগের এই নেতা বলেন, বিএনপি হাজার হাজার লিটার পেট্রল পুড়িয়ে রোহিঙ্গাদের ত্রাণ দিতে যায়নি, তারা আসলে রাজনৈতিক শোডাউন করেছে। এসব শোডাউন করে লাভ নেই। আগামী নির্বাচন সংবিধান মোতাবেকই হবে। এর কোনো অন্যথা হবে না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ