1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
ট্রাম্পের ‘নজিরবিহীন ঘোষণা’য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ইংল্যান্ডের সঙ্গে খেলা বয়কটের হুমকি পিসিবির, জানতেন না সরফরাজ-বাবররা ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল অস্ট্রেলিয়া থেকে ফিরে ম্যাকাই টেস্ট নিয়ে হতাশা প্রকাশ তালহার সিনেমায় ফিরছেন বাপ্পারাজ প্রতিপক্ষকে ৫ গোলে উড়িয়ে মৌসুম শুরু বায়ার্ন মিউনিখের ইউক্রেনে প্রতি মাসে ৬ হাজার সেনা হারাচ্ছে রাশিয়া নেপালে ভয়াবহ অভিজ্ঞতা, অল্পের জন্য বেঁচে ঢাকায় অপু বিশ্বাস হালান্ড-চেরকির জোড়া গোলে বড় জয় ম্যানসিটির

নভেম্বর থেকে জুন পর্যন্ত জাটকা ধরায় নিষেধাজ্ঞা

Reporter Name
  • Update Time : বুধবার, ১ নভেম্বর, ২০১৭
  • ৮৩ Time View

নভেম্বরের ১ তারিখ (বুধবার) থেকে আগামী ৩০ জুন পর্যন্ত ৮ মাস জাটকা ইলিশ (৯ ইঞ্চির কম সাইজের) আহরণ, ক্রয়-বিক্রয় ও পরিবহন নিষিদ্ধ করেছে সরকার। জাটকা পরিণত ইলিশ হওয়ার জন্য মৎস্য অধিদফতর এই নিষেধাজ্ঞা আরোপ করে।

বরিশাল মৎস্য অধিদফতরের কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস জানান, ৯ ইঞ্চি কিংবা তার কম সাইজের ইলিশ জাটকা ধরা হয়। কিন্তু জাটকা রক্ষা করে পূর্ণাঙ্গ ইলিশে পরিণত হওয়ার সুযোগ দিতে পহেলা নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত নদ-নদীতে জাটকা আহরণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আদেশ অমান্যকারীদের ১ থেকে ২ বছর কারাদণ্ড অথবা ৫ হাজার টাকা জরিমানা কিংবা উভয় দণ্ডের বিধান রয়েছে।

তিনি আরও বলেন, জাটকা ধরা বন্ধে দেশের উপকূলীয় সকল জেলে পল্লীগুলোতে সচেতনতামূলক মাইকিং ও লিফলেট বিতরণ চলছে। এছাড়া জাটকা পরিবহন না করার জন্য বাস-ট্রাক মালিক-শ্রমিক সংগঠনগুলোর সঙ্গে সভা করা হবে। সর্বাক্ষণিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ