1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
পাচার করা অর্থ ফেরাতে হংকংয়ের সঙ্গে চুক্তির খসড়ায় সায় রাজশাহীতে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে কম্পিউটার-সেলাই মেশিন বিতরণ যুক্তরাষ্ট্রে কেমন আছেন একসময়ের জনপ্রিয় অভিনেত্রী রাত্রি হুমায়ুন-মিলিব্যান্ড সাক্ষাৎ: বাণিজ্য বাড়া ও এয়ারবাস কেনা নিয়ে সন্তোষ প্রকাশ দক্ষিণের মাছ হলেও এখন উত্তরের নদ-নদীতে ধরা পড়ছে ইলিশ কুড়িগ্রামে ফুলে সাজানো রিকশায় চড়িয়ে গ্রাম পুলিশকে বিদায় মেসির ‘একমাত্র’ ভোটে বিস্মিত আলজেরিয়ান তরুণ প্রাক-অর্থায়ন তহবিল: বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আইএফআইসির চুক্তি বরিশালে ৬ রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা ‘বরিশল’ উপজেলা করার প্রস্তাবের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়ক অবরোধ

২৩ অক্টোবর মিয়ানমার যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০১৭
  • ৬৬ Time View

আগামী ২৩ অক্টোবর মিয়ানমার সফরে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে মন্ত্রী নিজেই এ কথা জানান।
তিনি জানান, সফরে মূল আলোচ্য বিষয় হবে নির্যাতনের মুখে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের মিয়ানমারের ফেরত দেয়ার বিষয়টি।

এ ছাড়া অন্যান্য অমীমাংসিত বিষয়ে নিয়েও মিয়ানমারের সঙ্গে আলোচনা হবে বলে জানিয়েছেন আসাদুজ্জামান খান কামাল।

মন্ত্রীর আশা সফরের মাধ্যমে রোহিঙ্গা সমস্যার উন্নয়ন হবে।

গত ২৫ আগস্ট মিয়ানমারের রাখাইনে পুলিশের ৩০টি তল্লাশি চৌকিতে রোহিঙ্গা বিদ্রোহীদের হামলার পর রোহিঙ্গাবিরোধী কঠোর অভিযান শুরু করে মিয়ানমার সেনাবাহিনী। ওই অভিযান শুরুর পর এখনও পর্যন্ত ৫ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে ঢুকেছে বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্তী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর।

মিয়ানমারের চলমান সঙ্কট নিয়ে সারা বিশ্বে আলোচনা হলেও এর আলাদা মাত্রা রয়েছে বাংলাদেশে। কারণ, নির্যাতনের মুখে মিয়ানমার থেকে পালিয়ে অসহায় মানুষগুলো আশ্রয় নিচ্ছে বাংলাদেশে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ