1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ সাইবার অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী রেফারিং খুবই বাজে ছিল: ক্রোয়েশিয়া কোচ রোনালদোকে ম্যাচসেরা ঘোষণা, এমন সিদ্ধান্তে বিস্ময়-তীব্র বিতর্ক মেসিদের রুখে দেওয়ার রণহুংকার ভোজিনহার আলজেরিয়াকে বিদায় করে শেষ ষোলোতে সুইজারল্যান্ড পাপুয়ায় মার্কিন পাইলটকে হত্যা, বিমান পুড়িয়ে দেওয়ার দাবি বিচ্ছিন্নতাবাদীদের যুক্তরাষ্ট্রে স্টেডিয়ামের মালিকানা নাইট রাইডার্স ও শাহরুখের খামেনিকে চিরবিদায়ের জন্য প্রস্তুত করা হচ্ছে, জানাজা ঘিরে নজিরবিহীন প্রস্তুতি ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগে শূন্য পদের তথ্য চেয়েছে সরকার

বিদ্যুৎ না থাকায় অনুশীলন বাতিল বাংলাদেশের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০১৭
  • ৭০ Time View

ভারতের বিপক্ষে ম্যাচের আগে অনুশীলন করতে পারেনি বাংলাদেশ হকি দল। বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত অনুশীলনের সিডিউল ছিল জিমিদের। হোটেল থেকে যথাসময়ে মওলানা ভাসানি স্টেডিয়ামে হকি দল গিয়ে দেখে স্টেডিয়ামে বিদ্যুৎ নেই। যে কারণে টার্ফে পানিও দেয়া সম্ভব হয়নি। তাই কিছু সময় ওয়ার্মআপ করে দল নিয়ে হোটেলে ফিরে গেছেন কোচ মাহবুব হারুন।

হকি দলের ম্যানেজার রফিকুল ইসলাম কামাল জাগো নিউজকে বলেছেন,‘স্টেডিয়ামে বিদ্যুৎ না থাকায় অনুশীলন করতে পারেনি দল। ভাসানিতে কিছু সময় ওয়ার্মআপ করে হোটেলে গিয়ে সুইমিং করেছেন খেলোয়াড়রা। বাংলাদেশ হকি ফেডারেশনের সহ সভাপতি আবদুর রশিদ শিকদার বলেছেন,‘সকালের দিকে স্টেডিয়ামে বিদ্যুৎ ছিল না। পৌনে ১১ টার দিকে বিদ্যুৎ আসে। বাংলাদেশের অনুশীলন সিডিউলও ছিল সকালে।’

দশম এশিয়া কাপ হকিতে বাংলাদেশ দ্বিতীয় ম্যাচ খেলবে শুক্রবার ভারতের বিপক্ষে। বিকেল সাড়ে ৫ টায় এশিয়া কাপের ২বারের চ্যাম্পিয়নদের সঙ্গে খেলবে লাল-সবুজ জার্সিধারীরা। বাংলাদেশ বুধবার নিজেদের প্রথম ম্যাচে ৭-০ গোলে হেরেছে পাকিস্তানের কাছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ