1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
মতিঝিলে ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের সংঘর্ষ ব্যাংক এমডিদের মূল্যায়নে স্কোরিং পদ্ধতি, ৬ মাস পরপর প্রতিবেদন হামের টিকা পেয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ১০% বেশি শিশু রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার সিলেট সফরে যাচ্ছেন মির্জা ফখরুল হঠাৎ অসুস্থ সোনালি দিনের নায়ক মাহমুদ কলি, চাইলেন দোয়া ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, কমছে না গরম রাশিয়ার ডিজেল অবকাঠামোয় হামলা বন্ধে জেলেনস্কির প্রতি ট্রাম্পের আহ্বান মঙ্গলবার সিলেটে যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল রাবির সাবেক শিক্ষার্থীকে হানি ট্র্যাপে ফেলে মুক্তিপণ আদায়, গ্রেফতার ৪ লেভেল ওয়ান কোচিং কোর্স ক্রিকেটারদের ভবিষ্যতের চিন্তা কমাচ্ছে

ঢাবি উপাচার্যের সঙ্গে ভারতীয় প্রতিনিধি দলের সাক্ষাৎ

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ অক্টোবর, ২০১৭
  • ২৬৬ Time View

হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. জাহিদুল হকের নেতৃত্বে চার সদস্য বিশিষ্ট একটি ভারতীয় প্রতিনিধি দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বুধবার উপাচার্যের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

ভারতীয় প্রতিনিধি দলের বাকি সদস্যরা হলেন- পাটনা কলেজ অব কমার্স, আর্টস অ্যান্ড সায়েন্সের অধ্যাপক সাফদার ইমাম কাদরি, কলকাতা গার্লস কলেজের উর্দু বিভাগের প্রধান ড. নাঈম আনিস এবং ভারতের ন্যাশনাল কাউন্সিল ফর প্রমোশন অব উর্দুর সদস্য হাফিজা মুজাফ্ফর।

এসময় ঢাবির উর্দু বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. ইস্রাফীলসহ কয়েকজন শিক্ষক উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ভারতের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে উর্দু ভাষা ও সাহিত্য বিষয়ে যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম চালুর সম্ভাব্যতা নিয়ে আলোচনা করেন।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় উর্দু বিভাগ আয়োজিত আন্তর্জাতিক উর্দু সম্মেলনে অংশগ্রহণের জন্য ভারতীয় প্রতিনিধি দলটি বর্তমানে বাংলাদেশ সফর করছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ