1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাইবার আইনকে সময়োপযোগী করতে প্রয়োজনীয় আইনি সংস্কার করা হবে : তথ্যমন্ত্রী মাদক ব্যবসা ছেড়ে দেন, গর্তে পড়লে উদ্ধারের লোক থাকবে না: পানিসম্পদমন্ত্রী বৈশ্বিক পরিস্থিতি সমন্বয় করে সরকার এলপিজির দাম তাৎক্ষণিক কমিয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী ‘জাল যার, জলা তার’ নীতিতে চলবে হাওর ও নদী ব্যবস্থাপনা: মৎস্য প্রতিমন্ত্রী গণমাধ্যম শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল দেশীয় প্রযুক্তিতে তৈরি সোলার সেচপাম্প দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার ঘোষণা বৃদ্ধকে রাস্তায় ফেলে গেল স্বজনরা, উদ্ধার করে দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী দেশজুড়ে সরকারি উদ্যোগে ছড়িয়ে দেওয়া হবে ‘সলেমানের সোলার সেচপাম্প’: মির্জা ফখরুল পদ্মা রেল সেতুর মাটি কাটা প্রকল্পের নকশা ও চুক্তিরই অংশ: রেলমন্ত্রী ‘নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন’, শিক্ষকদের কড়া বার্তা দিলেন মন্ত্রী

আলামত নষ্টের অভিযোগে দুদক কর্মকর্তা বরখাস্ত

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ অক্টোবর, ২০১৭
  • ৫৮ Time View

মামলার আলামত নষ্ট করার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া দুদকের ওই কর্মকর্তার নাম মো. আমিনুর রহমান। তিনি দুদক রাজশাহী সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ছিলেন।

জানা গেছে, ২০১৫ সালের ২৩ আগস্ট নওগাঁ জেলার মত্স্য কর্মকর্তা মোহাম্মদ ওবায়দুল্লাহ এক ব্যক্তির কাছ থেকে ১০ হাজার টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে ধরা পড়েন। ঘটনায় দিনই তার বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মামলা করা হয়। পরে মামলাটির তদন্ত কর্মকর্তা হিসেবে আমিনুর রহমানকে নিয়োগ দেয় দুদক কমিশন।

তদন্ত শেষে ২০১৫ সালের ৩০ ডিসেম্বর তিনি আদালতে অভিযোগপত্র দেন। তবে মামলার জব্দ করা মূল আলামত ১০ হাজার টাকা তদন্ত কর্মকর্তা আমিনুর রহমানের আলমারিতে সংরক্ষিত থাকালেও তা ‘হারিয়ে যায়’।

পরে গতকাল (১০ অক্টোবর, মঙ্গলবার) দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদের সাক্ষরকৃত এক আদেশে তাকে বরখাস্ত করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ